নাচতে গিয়ে মঞ্চে হঠাৎ পড়ে গেলেন শাহিদ কাপুর! কি হয়েছে অভিনেতার?

সোমবার থেকে গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু নাচতে গিয়ে মঞ্চে যা হলো, তেমন কিছু যে আদৌ হতে পারে ভাবতে পারেননি শাহিদও।

পরনে লেদারের কালো পোশাক, ছোট করে চুল কাটা, চোখে রোদচশমা। মঞ্চে নাচছেন শাহিদ। তাকে ঘিরে রয়েছেন বেশ কিছু নৃত্যশিল্পী। নিজের ছবির সব হিট গানে পা মেলাচ্ছেন শাহিদ। ঘুরে গিয়ে নাচতে যাবেন, ঠিক সেই সময় মঞ্চে আচমকা পড়ে যান অভিনেতা। কিন্তু অপ্রস্তুত হওয়ার আগেই ঘুরে গিয়ে ফের নাচতে শুরু করে দেন।

ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অভিনেতার আচমকা পড়ে যাওয়া পর দর্শক অবশ্য তাঁর নামের ধ্বনি দেওয়ায় অভিনেতার মনোবল বাড়ান। পারফরম্যান্স শেষে উড়ন্ত চুমু ছুড়ে দেন শাহিদও। কিন্তু কীভাবে পড়ে গেলেন তিনি? আসলে নাচতে নাচতে অনেকটা ধারে চলে আসেন তিনি। হয়ত
সেই সময় লক্ষ্য করেননি। পা নড়ে যাওয়ায় পড়ে যান। তবে বড়সড় কিছু হওয়ার আগেই নিজেকে সামলে নেন এ অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *