স্ত্রীকে জাপটে বিশ্বকাপ হারের যন্ত্রণা ঢাকলেন বিরাট কোহলি, ‘বিরুষ্কা’র ভালোবাসায় মুগ্ধ ক্যাটরিনা

আরও একটা দুঃস্বপ্নের রাত গোটা ভারতবাসীর কাছে। টানা ১০টা ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হারটা অনেকেরই হজম হচ্ছে না। কিন্তু যারা এতদিন এক টানা এতগুলো ম্যাচ জেতালেন তাদের কী অবস্থা?

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হারার পরই চোখ ছলছল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। বিরাটকে শান্তনা দিতে জড়িয়ে ধরলেন আনুষ্কা। সহধর্মিণীর মতোই পাশে থেকে দিলেন সান্ত্বনা। একাধিক বলি তারকারাও ভারতীয় ক্রিকেট দলের এই চেষ্টা, তাদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন।বিরুষ্কা জুটির সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যালে।

বিরাট-অনুষ্কার সেই সমীকরণ দেখে মুগ্ধ তাঁদের প্রতিবেশী ক্যাটরিনা কাইফ।এই দম্পতির প্রশংসা করে ক্যাটরিনা বলেন, ‘পরস্পরের দুর্দান্ত সাপোর্ট সিস্টেম বিরাট-অনুষ্কা’।

ক্যাটরিনা আইএএনসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ওরা দুজনে পরস্পরের দুর্দান্ত সমর্থক। বিরাট যখন মাঠে খেলে তখন অনুষ্কার চেহারায় যে আনন্দ দেখা যায়, তা এক কথায় অপূর্ব।’ যব তক জান কো-স্টার অনুষ্কার বরের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। অভিনেত্রী জানান, ‘ওর ফিটনেস লেবেলে তাকিয়ে দেখুন, নিজেকে প্রতিদিন আরও ক্ষুরধার করছে বিরাট। ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা আর নিয়মানুবর্তিতা কুর্নিশযোগ্য’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *