স্বামী বিরাটকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন আনুশকা শর্মা

আরও একটা দুঃস্বপ্নের রাত গোটা ভারতবাসীর কাছে। টানা ১০টা ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হারটা অনেকেরই হজম হচ্ছে না। কিন্তু যারা এতদিন এক টানা এতগুলো ম্যাচ জেতালেন তাদের কী অবস্থা?

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হারার পরই বিরাটকে জড়িয়ে ধরলেন আনুষ্কা। সহধর্মিণীর মতোই পাশে থেকে দিলেন সান্ত্বনা। একাধিক বলি তারকারাও ভারতীয় ক্রিকেট দলের এই চেষ্টা, তাদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন।

২০০৩ এর সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও ফিরে এল। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় এদিন ভারত, আর অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের হারে ভারতীয় ক্রিকেট দল। তবে ফাইনালে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তারা। নিজেদের পারফরমেন্স দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিরাট-রোহিতরা। ফাইনালের দিনও পঞ্চাশ রান করেন বিরাট। সেই মুহূর্তে যেমন অনুষ্কা খুশি হয়েছিলেন। ঠিক তেমনই ভারত যখন হেরে যায় তার কিছু পরেই বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। ভরসা দেন তাকে। তাদের এই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। যদিও ছবিতে বিরাটের মুখ দেখা যাচ্ছে না। কেবল জার্সির নাম এবং নম্বর দেখা যাচ্ছে।

এদিন মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন অনুষ্কা। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি আবারও গর্ভবতী। এই অবস্থাতেও বিরাট এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টিকেও দেখা যায়। এছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রী, প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *