পাপ ধুতে বারাণসীতে গিয়ে পূজা, সানি লিওনকে নেটিজেনদের কটাক্ষ

আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হয় সানি লিওনকে নিয়ে। বহু বছর আগে পর্ন দুনিয়া থেকে বিদায় নিলেও নিস্তার মেলেনি তার। এখনো তাকে ওই দৃষ্টিতে দেখেন অনেকে। এবার পূজা দিতে গিয়েও কটাক্ষের শিকার হতে হলো তাকে। নেটিজেনদের মতে পাপ ধুতে এসেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বুধবার (১৫ নভেম্বর) প্রকাশ্যে এসেছে মিউজিক ভিডিও ‘থার্ড আই’। ভিডিওতে প্রাক্তন আইএস অফিসার অভিষেক সিংয়ের সঙ্গে দেখা গেছে সানিকে। অভিষেকের সঙ্গে বারাণসীতেও গিয়েছিলেন সানি। তার পরনে ছিল গোলাপি সালোয়ার। সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন সানি। সংবাদ সংস্থা এএনআই এই গঙ্গারতির ভিডিও টুইট করে।
এদিকে সানির ওই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এই যে সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে পাপ ধুতে চলে এলো।” একজন লিখেছেন, “এক শ ইঁদুর খেয়ে বিড়াল চলল হজে।” “মা গঙ্গাকে অপবিত্র করে দিল”, “জীবনে সব দেখে ফেললাম”, এমন কথাও লেখা হয়েছে কটাক্ষ করে।