SPORTS: বল পড়ে গুগলি নাকি মিলবে অতিরিক্ত সুইং! ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচ কেমন?

রবিবার অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহারণ। একদিনের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি জয়ের লড়াইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। ফাইনালে পিচের চরিত্র নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চারটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে ব্যাটিং সহায়ক পিচ ছিল। কিন্তু পরের তিনটি ম্যাচে বল ঘুরতে শুরু করে। ফলে স্কোর কম হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, ফাইনালে টার্নিং পিচ তৈরি করতে চাইছে ভারত। কারণ টিম ইন্ডিয়ার স্পিন ইউনিটে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজার উপর ভরসা। তারা দুজনেই গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছেন।

অস্ট্রেলিয়া স্পিনিং পিচে দুর্বল। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জিতলেও ঘূর্নি বোলারদের সামনে হেড-স্মিথ-ওয়ার্নারদের অসহায় লেগেছিল।

শনিবার পিচ পরিদর্শনে যান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ। তারা পিচ খুঁটিয়ে পরীক্ষা করেন। পাশাপাশি এদিন সকালে দীর্ঘক্ষণ কড়া অনুশীলন চালান বিরাট, রোহিত, শ্রেয়স, সিরাজ, বুমরা ও সামিরা।

পিচ সম্পর্কে অবশ্য টিমের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে বোলিং কোচ পারস মামব্রেকে মাঠের মধ্যেই খেলোয়াড়দের সঙ্গে একপ্রস্থ মিটিং সারতে দেখা গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল এদিন নেটে বোলিং করেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপ ফাইনালে ডানহাতি এই স্পিনারের খেলা নিয়ে বাড়ছে জল্পনা।

রবিবার ফাইনালে টার্নিং পিচের সম্ভাবনা বেশি। টিম ইন্ডিয়া সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। স্পিন ইউনিটের উপর ভরসা করে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *