‘কাঞ্চন দা নয় বলুন আমার সোনার বাড়ির কালীপূজা’, ছবি শেয়ার করতেই শ্রীময়ীকে কটাক্ষ নেটিজেনের

কাঞ্চন-শ্রীময়ীর প্রেমের গুঞ্জন নতুন নয়। এবার কালীপুজোতেও একসঙ্গে ধরা দিলেন তাঁরা। কাঞ্চনের বাড়িতে পুজোর জিম্মা নিয়েছিলেন শ্রীময়ী। এবারও ম্যাচিং পোশাক পরে একসঙ্গে ছবি পোস্ট করলেন কাঞ্চন।

গত বছর থেকেই কাঞ্চনের বাড়িতে কালীপুজো হচ্ছে। পুজোর সব আয়োজন সামলান শ্রীময়ী। এবারও তার অন্যথা হল না। কাঞ্চনের সঙ্গে ম্যাচিং করে পোশাকও পরলেন তিনি।

কাঞ্চন নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শ্রীময়ীর সঙ্গে তাঁর সম্পর্কের ইঙ্গিত দিলেন। তবে শ্রীময়ী নিজেকে কাঞ্চনের ‘মেন্টর’ বলে দাবি করেন।

বিবাহিত বিধায়ক কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর প্রেমের গুঞ্জন শুরু হয় বছর দুয়েক আগে। তবে বিতর্ককে থোড়াই কেয়ার করে একসঙ্গে ধরা দিলেন দুজনে।

কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্সের মামলা আদালতে বিচারাধীন। কাঞ্চন-শ্রীময়ীর এই মনের মিল দেখে নেটিজেনদের প্রশ্ন, আর লুকোছাপা কেন? এবার প্রেমের কথা স্বীকার করেই নিন না!

 

View this post on Instagram

 

A post shared by Sreemoyee Chattoraj (@sreemoyeechattoraj)

শ্রীময়ীও কাঞ্চনের বাড়ির কালীপুজোর ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কাঞ্চনদা-র বাড়ির কালী পূজো’। এতেই আপত্তি নেটিজেনদের।একজন লেখেন, ‘ওটা কাঞ্চন দা নয় বলুন আমার সোনার বাড়ির কালীপূজা’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *