‘তুমি আশেপাশে থাকলে’র নায়িকার আসল পরিচয় জানেন কি? আসল পরিচয় জানলে চমকে যাবেন

স্টার জলসার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’। এই সিরিয়ালটি বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে ভৌতিক কাহিনী নিয়ে আসছে। আগামী ৩ নভেম্বর থেকে প্রতিদিন রাত ৮টায় দেখা যাবে এই মেগা।

‘তুমি আশেপাশে থাকলে’-র মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্য এবং নবাগতা অভিনেত্রী অঙ্গনা রায়।

ছোটপর্দায় এটা অঙ্গনার প্রথম কাজ হলেও, বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন তিনি। শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

অঙ্গনা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়ের একমাত্র কন্যা। লাজবন্তী যেমন সঙ্গীত জগতের জনপ্রিয় মুখ, তেমনই ‘রোজগেরে গিন্নি’র সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন। তবে এত বড় তারকার মেয়ে বলে কিন্তু কোনও বাড়তি সুযোগ পাননি অঙ্গনা। বরং নিজের প্রতিভার জোরেই আজ এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি।

শোনা যায়, ছোট থেকেই হিন্দি সিরিয়ালের পোকা ছিলেন অঙ্গনা। আর তখন থেকেই স্বপ্ন দেখতেন একদিন নিজেকে টিভিতে দেখার। সেই স্বপ্ন সত্যি করতেই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেও অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি।

‘তুমি আশেপাশে থাকলে’-র হাত ধরে অঙ্গনার সেই ছোটবেলার স্বপ্নই সত্যি হতে চলেছে। এবার দেখা যাক, সিরিয়ালপ্রেমী দর্শকদের কেমন লাগে তাঁর অভিনয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *