‘তুমি কোনওদিন বরের পা টিপে দিয়েছ?’ শুভশ্রীর পায়ে নেলপলিশ পরাচ্ছেন রাজ! নেটিজেনরা করলো ট্রোল

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে আসছে তাঁর দ্বিতীয় সন্তান। মাত্র মাস দেড়েকের মধ্যেই অভিনেত্রীর ঘর আলো করে আসবে নতুন অতিথি।
জুন মাসেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন দ্বিতীয় সন্তান আসছে। এরপর থেকে মাতৃত্বের জার্নির ছোটবড় অপডেট নিয়মিত শেয়ার করে চলেছেন অভিনেত্রী।
বেবি বাম্প নিয়ে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করে ট্রোলের মুখেও পড়েছেন শুভশ্রী। কিন্তু এসব নিয়ে রাজ বা শুভশ্রী মাথা ঘামান না।
তৃতীয়াতে শুভশ্রী ইনস্টাগ্রামে একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োতে দেখা যায়, কুশনের উপরে পা রেখেছেন শুভশ্রী। আর রাজ যত্ন করে বউয়ের গায়ে লাল নেলপলিশ পরিয়ে দিচ্ছেন।
ভিডিয়োর ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “আমি বাচ্চার খেয়াল রাখছি, ও আমার। তাই তো সবসময় বলি, ‘আমরা প্রেগন্যান্ট’।”
রাজের যত্নে নেট-নাগরিকরা মুগ্ধ। অনেকেই রাজের প্রশংসা করেছেন। তবে কিছু ট্রোলারও ছিল। কেউ কেউ বলেছেন, “ব্যক্তিগত মুহূর্ত বাইরে না আনলেই ভালো হতো।” একজন লিখলেন, ‘ব্যক্তিগত মুহূর্ত বাইরে না আনলেই নয়! তোমার পায়ে নেলপলিশ পরানোর ভিডিয়ো তো করলে। তুমি কোনওদিন বরের পা টিপে দিয়েছ?’ আরেকজন লিখলেন, ‘এত ন্যাকামি অসহ্য লাগে। বেডরুমে যা পারেন করুন, তা পোস্ট করতে কে বলেছে।’
২০১৮ সালে বাওয়ালির রাজবাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ-শুভশ্রী। ২০২০ সালের অক্টোবর মাসে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ইউভানের।
রাজ জানিয়েছেন, দ্বিতীয় সন্তানও তাঁরা প্ল্যান করেছিলেন আগে থেকেই। ইউভানের তিন বছর হলেই সন্তান নেবেন, এমন ভেবে রেখেছিলেন আগেই। আর সেই ইচ্ছেই পূরণ হয়েছে।