এবার পুজোয় বক্সঅফিস কাঁপাতে আসছে ৪টি ধামাকাদার সিনেমা, দেখেনিন একঝলকে

দুর্গাপূজার সঙ্গে বাংলা সিনেমার একটা আলাদা সম্পর্ক রয়েছে। বাঙালিরা যেমন প্যান্ডেল হপিং করতে ভালোবাসে, তেমনি পুজোর সময় হলে গিয়ে সিনেমা দেখতেও ভালোবাসে। এবারও পুজোর আগে বেশ কয়েকটি টলিউড সিনেমা বক্স অফিসে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই সিনেমাগুলির প্রি বুকিং শুরু হয়ে গেছে।
এবারে দুর্গাপুজোয় বাঙালিকে মনোরঞ্জন করার জন্য আসতে চলেছে চারটি সিনেমা। এগুলি হল রক্তবীজ, দশম অবতার, বাঘাযতীন এবং মিতিন মাসী।
রক্তবীজ
রক্তবীজ সিনেমাটি ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক। এই সিনেমায় দেব বাঘা যতীনের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
দশম অবতার
দশম অবতার সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত এবং জয়া আহসান অভিনয় করছেন। সিনেমাটি ২২ শে শ্রাবণ সিনেমার তৃতীয় পর্ব বলেই মনে করা হচ্ছে।
মিতিন মাসী
মিতিন মাসী সিনেমাটি পরিচালনা করেছেন অরিন্দম শীল। এই সিনেমায় কোয়েল মল্লিক অভিনয় করছেন। এছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন রজতাভ দত্ত, সৌরভ দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী প্রমুখ।
প্রি বুকিং
এখনো পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্ট অনুযায়ী, সব থেকে বেশি প্রি বুকিং হয়েছে দশম অবতারের। এই সিনেমার ৮১ টি শো হাউসফুল হয়ে গেছে ইতিমধ্যেই। দ্বিতীয় স্থানে রয়েছে বাঘাযতীন। এই সিনেমার ৬৯ টি শো হাউসফুল হয়ে গেছে। রক্তবীজ আর জঙ্গলে মিতিন মাসীর শো হাউসফুল হয়েছে যথাক্রমে ৫৭ টি এবং ৪৭ টি।
সিনেমাগুলি মুক্তি পেতে আরো দুই দিন বাকি। এই দুই দিনের মধ্যে যে হাউস ফুলের সংখ্যা আরো বাড়বে তা বলাই বাহুল্য। এই বছর পূজোয় বাঙালিরা দেখতে পাবে চারটি চার রকমের আলাদা আলাদা স্বাদের গল্প সিনেমার পর্দায়।