গোপনে বিয়ে সেরে ফেললেন প্রভাস-আনুশকা! দেখুন ছবি

দক্ষিণের সিনেমা পাড়ায় অনেক দিনের গুঞ্জন আনুশকা শেঠির সঙ্গে নাকি প্রেম করছেন ‘বাহুবলী’র প্রভাস। চারদিকে এমন গুঞ্জন ডাল পালা মেললেও এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি আনুশকা-প্রভাস কেউই।

এদিকে প্রভাস-আনুশকা প্রেমের গুঞ্জনের মধ্যেই শোনা গিয়েছিল ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি কৃতি স্যাননের প্রেমে পড়েছেন প্রভাস। তবে এখানে চুপ থাকেননি কৃতি—ছেটে দিয়েছেন গুঞ্জনের ডাল পালা। সম্প্রতি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছেন কৃতী।

অপরদিকে এসব কাণ্ডের মধ্যেই এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রভাস-আনুশকা বিয়ের ছবি! যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। তবে কী গোপনে বিয়ে সেরে ফেলেছেন প্রভাস-আনুশকা?

রহস্যের জট খুলতে বেশি সময় লাগেনি, গল্পটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাণ্ড। এআই আসার পর থেকে ফ্যানেরা নানারকম এক্সপেরিমেন্ট করছেন তাদের প্রিয় নায়ক ও নায়িকাকে নিয়ে। এবার সেই তালিকাতে উঠে এলো আনুশকা ও প্রভাসের নাম। প্রভাস ও আনুশকা বিয়ের সাজে কেমন লাগবে, তা দেখার জন্য এআই-এর ব্যবহার করা হয়।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে প্রভাস জানান, যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি খুব শিগগিরই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *