জারিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, নেপথ্যে কী কারণ?

১২ লাখ টাকা নিয়ে পূজার উদ্বোধনে আসেননি জারিন খান। আর্থিক প্রতারণার এমন অভিযোগের মুখে পড়েছেন সালমান খানের এ নায়িকা। সম্প্রতি সেই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল আদালত। অবশেষে সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা থেকে অব্যাহতি পেলেন বলিউডের এ অভিনেত্রী।
জানা যায়, ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে মামলা দায়ের করে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। সেই মামলাতেই জারিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছিল নারকেলডাঙার পুলিশ।

পরে জারিন খানের অবস্থানকে সমর্থন করে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন কলকাতা হাইকোর্ট।

জানা গেছে, জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে নারকেলডাঙা থানার পুলিশ। শুধু জারিনই নন, এ অভিনেত্রীর সাবেক ম্যানেজারের বিরুদ্ধেও জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা।

সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপূজার উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন খান। কিন্তু কথা রাখেননি এ নায়িকা। যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন তিনি।

এখানেই শেষ নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকিও দেন, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব! এই ঘটনার পরেই মুম্বাইয়ে কাজ পেতেও বাধার মুখে পড়ে ওই সংস্থাটি। এরপরই ওই সংস্থা নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায় নারকেলডাঙা থানায়। পরে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হওয়ার পরই আদালত জারিন ও তার ম‌্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে সেই পরোয়ানা বাতিল করল কলকাতা হাইকোর্ট।

বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে রূপালি পর্দায় পা রাখেন জারিন খান। যুবরাজ ছবিতে একসঙ্গে অভিনয় করেন জারিন-সালমান। এরপর বীরেও একসঙ্গে কাজ করেন তারা। পাশাপাশি রেডি ছবিতে ক্যারেক্টার ঢিলা গানে একসঙ্গে ঝড় তুলেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *