ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, বাংলার যিশুকে চেনা বড় দায়!

ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের পোশাক গায়ে টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। হাতে আবার পিস্তল। যা দেখে কৌতূহল বেড়েছে ভক্তদের মাঝে। সামনেই তার অভিনীত ‘দশম অবতার’ সিনেমার মুক্তি।
এর মাঝে যিশুর এ কোন অবতার? অবশ্য তিনি এ সব করেছেন তেলেগু সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’-এর জন্য।

তেলেগু সুপারস্টার রবি তেজার সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। অ্যাকশন-থ্রিলার ধর্মী এই সিনেমার পরিচালক ভামসি। আর এই সিনেমাতে পুলিশ অফিসার সিআই মৌলির ভূমিকায় অভিনয় করেছেন যিশু। তার জন্যই এই দুর্ধর্ষ লুক।

‘টাইগার নাগেশ্বর রাও’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। রবি তেজা, যিশু ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন, অনুপম খের, রেণু দেশাই, মুরলী শর্মাসহ অনেকেই।

উল্লেখ্য, বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতে চুটিয়ে অভিনয় করছেন যিশু। ২০২২ সালে অভিনেতার মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে দু’টি বাংলা সিনেমা আর তিনটি তেলেগু সিনেমা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *