OMG! হবু শাশুড়ির মুখে জ্বলন্ত সিগারেট, রেগে গিয়ে বিয়ে ভেঙে দিলেন বর

বিয়ের সকল আয়োজন সম্পন্ন। চারদিকে হাসি, ঠাট্টা, আনন্দ। চলছে খবারের আয়োজনও। কিন্তু এর মধ্যেই হবু শাশুড়ির আচরণে বিয়ের বাড়ির পরিস্থিতি পাল্টে গেল।

গত মঙ্গলবার (২৭ জুন) ভারতের উত্তরপ্রদেশের সম্বল জেলায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজপুরার কন্যার সঙ্গে সারায়াতরীনের যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল মহা ধুমধামে। প্রথম থেকে সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় যথাসময়ে বিয়ের মণ্ডপে এসে পৌঁছান বর। গানের তালে তালে অতিথিরা অনেকেই নাচানাচি করছিলেন। মণ্ডপে বসে বর হঠাৎ দেখেন, কনের মা অর্থাৎ তার হবু শাশুড়ি নাচতে নাচতে আসরে প্রবেশ করেছেন। তার মুখে জ্বলছে সিগারেট।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শাশুড়ির এমন কাণ্ড মেনে নিতে পারেননি যুবক। বিষয়টি দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায় সে। কিছু ক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন। কন্যার বিয়ের দিন মা ধূমপান করবেন, এই দৃশ্য হজম করতে পারেননি তিনি। তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠেন। তাতেই বিয়েবাড়ির তাল কাটে।

বরের আপত্তিতে কনের পরিবারের সঙ্গে বরযাত্রীদের ঝগড়া শুরু হয়। বেশ কিছুক্ষণ ঝামেলা চলার পর বিয়ে বাতিল করে দেন যুবক। কনেও নিজের মায়ের পক্ষ নিয়েই কথা বলেছিলেন।

এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে পঞ্চায়েতের বিচারসভা ডাকা হয়। অন্যরা বুঝিয়ে দুই পরিবারের মধ্যে বিতর্ক দূর করেন।

সূত্র: ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *