মর্মান্তিক! চলতে চলতে হঠাৎ বাসে লাগলো আগুন,দুর্ঘটনায় নিহত ২৫ জন

ভারতের মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুলধানার সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বুলধানার পুলিশের ডিএসপি বাবুরাও মহামুনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস থেকে ২৫টি মৃতদেহ বের করা হয়েছে। বাসটিতে মোট ৩২ যাত্রী ‍ছিলেন। বাকি ৬-৮ জন আহত হন। তাদের বুলধানা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বাসটি মহারাষ্ট্রের ইয়াবতমাল থেকে পুনের দিকে যাচ্ছিল। বুলধানায় এসে বাসটির টায়ার ফেটে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে আগুন ধরে যায়।

দুর্ঘটনার বিষয়ে বুলধানা পুলিশ সুপার সুনিল কদসনে বলেন, দুর্ঘটনায় ২৫ জন দগ্ধ হয়ে মারা গেছেন। বাসের চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের করে তদন্ত শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *