OMG! ৪০ ফুট উঁচু থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেলো শিশু, তারপর…..যা ঘটলো?

পরিবারের সঙ্গে বিনোদন পার্কে বেড়াতে গিয়েছিল ছয় বছরের ছোট্ট সিসার। সেখানেই ঘটে গেলো বিপত্তি। ৪০ ফুট উঁচু থেকে দড়ি (জিপ লাইন) ছিঁড়ে সোজা নিচে পড়লো সে। গোটা ঘটনাই ধরা পড়েছে দর্শকের ফোন ক্যামেরায়।
সেখানে দেখা যাচ্ছে, রোপওয়ের দড়ি ছিঁড়ে গাইডের হাত ফস্কে নীচে পড়ে যাচ্ছে ছয় বছরের সিসার। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মন্টেরির একটি বিনোদন পার্কে।
তবে আশ্চর্যের ব্যাপার হলো, এত উঁচু থেকে পড়লেও প্রাণে বেঁচে গেছে শিশুটি। ওই উঁচু স্থান থেকে সিসার গিয়ে পড়ে একটি কৃত্রিম জলাধারে। সেখানে থাকা অন্য এক দর্শক তাকে বাঁচায়। শারীরিকভাবে খুব বেশি আঘাত না লাগলেও সিসারের আসল ব্যথা লেগেছে মনে। ঘটনার পর থেকেই ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছে সে।
সিসারের বড় ভাই অবশ্য তাকে ফিরে পাওয়ার আনন্দে মশগুল। তার অভিযোগ, পার্কের কর্মীরা যদি সঠিক প্রশিক্ষণ পেতেন তাহলে হয়তো এই ঘটনা ঘটত না।
ভিডিওতে দেখা যাচ্ছে, সিসারের ঠিক পাশেই ছিলেন এক কর্মী। রোপওয়ের মূল দড়ির সঙ্গে লাগানো থাকে যাত্রীদের আলাদা দড়ি। সেই দড়িতেই থাকে বসার ব্যবস্থা এবং হাত দিয়ে সেই দড়ি শক্ত করে ধরে রাখতে হয়।
কিন্তু দেখা যাচ্ছে, সিসারের দড়িটি কোনোভাবে যে গোলমাল করছে তা আঁচ করতে পেরে পার্কের কর্মী দ্রুতবেগে তার কাছে এসে পৌঁছান। সিসারকে হাত দিয়ে ধরতেও দেখা যায়। তার পরেই আচমকা কর্মীর হাত ছাড়িয়ে নীচে পড়ে যায় সিসার।
আন্তর্জাতিক
৪০ ফুট উঁচু থেকে দড়ি ছিঁড়ে পড়ে গেলো শিশু!

ছবি: সংগৃহীত

সূত্র: ডেইলি মেইল