‘ডিজলাইক বাটন কোথায়?’ বিতর্কের মুখে ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার গান ‘পাসুরি’

মুক্তির অপেক্ষায় থাকা কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত আসন্ন ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে থাকছে পাকিস্তানি গায়ক আলি শেঠি এবং সে গিল এর জনপ্রিয় গান ‘পাসুরি’র একটি ‘রিক্রিয়েশন’! সম্প্রতি এমন খবরেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। শেষমেশ প্রকাশ্যে এলো সেই গান।

সোমবার (২৬ জুন) ‘পাসুরি নু’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। নির্মাতারা ‘সত্য প্রেম কি কথা’র অফিসিয়াল পেজ থেকে গানটির ভিডিও শেয়ার করে লিখেছেন, “সত্য প্রেম কি কথা সিনেমার ‘পসুরি নু’ গানটি উপস্থাপন করছি। আশা করছি বিশ্বব্যাপী হিট হবে এটি!”

গানটি পুনঃনির্মাণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও তুলসী কুমার। এছাড়াও এর মিউজিক ভিডিও জুড়ে দেখা গেছে কার্তিক ও কিয়ারার রোম্যান্স। কাশ্মীরের বিভিন্ন এলাকার পাশাপাশি একটি সেটেও গানটি শুটিং করা হয়েছে।

এদিকে ‘পাসুরি’র রিমেক নিয়ে শুরু থেকে সমালোচনা। অরিজিৎ সিংয়ের মত জনপ্রিয় গায়কও এই বিতর্ক থেকে গানটিকে বাঁচাতে পারেননি। ইউটিউবে ‘পসুরি নু’র অফিসিয়াল ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েন অনেকেই।

একজন ব্যক্তি লিখেছেন, ‘ডিজলাইক বাটন কোথায়?’ আরও একজন মন্তব্য করেছেন, ‘এটি বিরক্তিকর। কী দরকার ছিল?’ আরও এক ব্যক্তি লিখেছেন, ‘কেউ পুরোনো পাসুরিকে হারাতে পারবে না…’। আগামী ২৯ জুন মুক্তি পাবে ছবিটি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *