OMG! দুই নবজাতককে হত্যা করে বছর ধরে ফ্রিজে রেখেছিলেন মা, অবশেষে নিজেই করলেন অপরাধ স্বীকার

দক্ষিণ কোরিয়ার এক নারীর বিরুদ্ধে তার দুই নবজাতককে জন্মের একদিন পর হত্যা করে তাদের লাশ বছরের পর বছর ফ্রিজে রাখার অভিযোগ আনা হয়েছে। ৩০ বছর ওই নারী নবজাতকদের হত্যা করার কথা স্বীকার করেছেন।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকের প্রতিবেদনে জানানো হয়, ওই নারী জানিয়েছেন যে সংসারে অর্থনৈতিক সমস্যার কারণেই তিনি এই কাজ করেছেন। কারণ তার ৮, ১০ এবং ১২ বছর বয়সী আরো তিনটি সন্তান রয়েছে। নতুন করে কারো দেখভালের জন্য ব্যয় বহন করা অসম্ভব।
দেশটির কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালের নভেম্বরে নারীটি তার চতুর্থ সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দেয়। ২০১৯ সালে তিনি তার পঞ্চম সন্তানের সাথেও একই কাজ করেন।
পুলিশ জানিয়েছে, তার স্বামী এই বিষয়ে কিছু জানতেন না। তাকে বলা হয়েছিল যে তার স্ত্রীর গর্ভপাত হয়েছে।
ঘটনাটি গত মে মাসে প্রকাশ্যে আসে যখন সরকারের নিরীক্ষা ও পরিদর্শন বোর্ড দেখতে পায়, হাসপাতালে শিশুদের জন্মের রেকর্ড থাকার পরও তাদেরকে সরকারিভাবে নিবন্ধিত করা হয়নি। এরপর পুলিশ গত ২১ জুন নারীর বাড়িতে যায় এবং তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী একটি শিশুকে বাড়িতে এবং অন্যটিকে হাসপাতালের কাছে হত্যা করেছেন।
দেশটির স্থানীয় সময় শুক্রবার ওই নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার শুনানির দিন ধার্য করা হয়েছে।