দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে সুযোগ, ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে নামার আগে সমুদ্র সৈকতে প্রস্তুতিতে ব্যস্ত যশস্বী জয়সওয়াল

কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দলটি তরুণদের নিয়ে গঠিত। ভারতীয় ক্রিকেট বোর্ড তিন তরুণ ক্রিকেটারকে এই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে।
সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ও মুকেশ কুমার। তবে বর্তমানে সবচেয়ে বেশী আলোচনা চলছে যশস্বী জয়সওয়ালকে নিয়ে। তরুণ ক্রিকেটার এবারের আইপিএলে শক্তিশালী পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যশস্বী জয়সওয়াল এখন প্রস্তুতি শুরু করেছেন।
কোচের নির্দেশে সৈকতে প্রস্তুতি শুরু করেন এই তরুণ ক্রিকেটার। সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করা হয়েছে এই ছবি। সৈকতে স্প্রিন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন যশস্বী জয়সওয়াল। তার এই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
ওয়েস্ট ইন্ডিেজের মাটিতে তিনি কেমন পারফরম্যান্স করেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন এখন সকলে। আর সেখানেই নিজের পারফরম্যান্স দেখানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন যশস্বী জয়সওয়ালও। তিনি সফল হবেন কিনা তা সময়ই বলে দেবে।