সেতু ভেঙে নদীতে তলিয়ে গেল মালট্রেন! জেনেনিন কোথায় ঘটলো এই ভয়ানক দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে নদী পারাপারের সময় সেতু ভেঙে একটি পণ্যবাহী ট্রেন তলিয়ে গেছে।শনিবার (২৪ জুন) দেশটির পশ্চিমাঞ্চলীয় মন্টানা অঙ্গরাজ্যের ইয়েলোস্টোন নদীতে এ ঘটনাটি ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৬টায় গরম অ্যাসফল্ট এবং তরল সালফার নিয়ে একটি পণ্যবাহী ট্রেন ইয়েলোস্টোন নদীর সেতু পার হচ্ছিল। সেতুর মাঝামাঝি পৌঁছতেই ওয়াগন নিয়ে হুড়মুড়িয়ে নদীতে গিয়ে পড়ে পণ্যবাহী ট্রেনটি।

এই ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও, নদীর পানিতে অ্যাসফল্ট এবং সালফার মিশে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।

স্টিলওয়াটার কাউন্টি ডিজাস্টার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেস জানিয়েছে, ইয়েলোস্টোন নদীর পানি কতটা দূষিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নদীর পানি পরিশোধন করে পানীয় পানি হিসাবে ব্যবহার করা হয়। ফলে এই দুর্ঘটনার পর পরই পানি সরবরাহ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা ডেভিড স্ট্যানলি জানিয়েছেন, অ্যাসফল্ট এবং সালফারের ট্যাঙ্কারগুলি নদী থেকে দ্রুত তোলার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, নদীতে অ্যাসফল্ট এবং সালফার মিশে গিয়েছে।

স্ট্যানলি আরো জানিয়েছেন, অ্যাসফল্ট ভর্তি তিনটি ওয়াগন এবং সালফারভর্তি চারটি ওয়াগন নদীতে পড়ে গিয়েছে। কয়েকটি ওয়াগন আবার তলিয়ে গিয়েছে। ফলে কতটা পরিমাণ ওই রাসায়নিক নদীতে মিশেছে তা স্পষ্ট নয়। এটি অন্যতম গুরুত্বপূর্ণ রেলপথ। সেতু ভেঙে যাওয়ায় পরিষেবা বিঘ্নিত হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঠিক কীভাবে সেতু ভাঙল তা তদন্ত করে দেখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *