শোক সংবাদ ! প্রয়াত হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, ভয়াবহ বাইক দুর্ঘটনা কেড়ে নিলো প্রাণ

শোক সংবাদ ! প্রয়াত হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, ভয়াবহ বাইক দুর্ঘটনা কেড়ে নিলো প্রাণ
ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটে গেল শনিবার রাতে বরাহনগরে। লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত (Suchandra Dasgupta)। ঘটনাস্থলেই মৃত্যু (Actress Suchandra dies) হয় তাঁর।

জানা গেছে বরাহনগরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা দাসগুপ্ত। সেই সময় শুটিং সেরে ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার জন্য বুক করেছিলেন APP বাইক। এই সময় বরাহ নগর থানার ঘোষ পাড়ার কাছে তার বাইকে ধাক্কা মারে একটি লরি।
আঘাত পেয়ে ঘটনা স্থলেই প্রাণ হারান জনপ্রিয় এই টেলি অভিনেত্রী। আর এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষনের যান চলাচল ব্যাহত হয়। ইতিমধ্যে সেই লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যু সংবাদে টেলি পারে নেমে এসেছে শোকের ছায়া।