‘যার বংশ চোর, তারা বড় বড় কথা বলে কি করে’, অভিষেককে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ আজ সকালে নিউটাউন ইকোপার্কে তাঁর স্বাভাবিক মর্নিং ওয়াক করছিলেন এবং সেই সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য আক্রমণ করেছেন। গতকাল ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। বর্ষীয়ান এই নেতা সেই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন ও অভিষেক ব্যানার্জি কে কটাক্ষ করেন।

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ঝড়েই তো বন্ধ হয়ে গেছিল নবজোয়ার যাত্রা তখন তো কিছু বলেনি। উনি রেস্ট পেয়ে গেলেন ধন্যবাদ দিন সিবিআইকে। না সারা বছর নবজোয়ার করুন কে মানা করেছে। কিন্তু যখন উনি বলেছেন সিবিআই ডেকেছে সহযোগিতা করবেন তখন উচিত সেটাই করা। বেরিয়ে এসে আবার উল্টোপাল্টা বলছেন কেন’।

গতকাল অভিষেক সিবিআই অফিস ছেড়ে বিজেপি কেন্দ্র ও সরকারের সমালোচনা করেন। এ ছাড়া দিলীপ ঘোষকে তোপ দেগে বলেন, “প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের নথি পাওয়া গেছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন না কেন?” এ প্রসঙ্গে বিজেপির সাংসদ বলেন: আমার নাম জপ করে বাঁচতে পারবেন না। আমি তো ভগবান নই যে আমার নাম নিলে বেঁচে যাবেন। যে যা করেছে তার জবাব কোর্টে গিয়ে দিতে হবে দিলীপ ঘোষকে যেদিন ডাকবে দিলীপ ঘোষ গিয়ে জবাব দেবে’।

শনিবার জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক আরও জানান, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের বেশির ভাগই মেদিনীপুর পূর্বের বাসিন্দা। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এলাকায় দুর্নীতি বেশি। এই বক্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন, তথ্য প্রমান দিন না, চোরেরা কি বলল কি যায় আসে। অনেকে অনেক কিছু বলছে বাঁচার জন্য লোকেরা তদন্ত করার জন্য কোর্টে গেছেন কোর্ট সিবিআই-এর নির্দেশ দিয়েছে। সিবিআই তথ্য নিয়ে এসে যে কোনও লোকের নামে গিয়ে কমপ্লেন করতে পারেন। আমাদের নামেও তো অনেকে কোর্টে গিয়েছিল। চোখ মুখ দেখলেই বোঝা যায় বংশ চোর, তারা বড় বড় কথা বলে কি করে’।

এছাড়াও, তিনি নবজোয়ার সম্পর্কে বলেন, উনি কী দাবি করছেন যায় আসেনা। যাত্রা হচ্ছে না মারপিট তা তো আমরা দেখলাম কারা আছে। ওদের পার্টির গুন্ডারা নিজেরা মারামারি করছে আর কিছু না। সাধারণ মানুষের সঙ্গে ওদের কোথাও সম্পর্ক নেই সাধারণ মানুষ কেউ দেখতেও যায় না’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *