২০১৪ সালের প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

টেটে ভুল প্রশ্নের মামলায় আসলো এক নয়া মোড়। ২০১৪ সালের টেটে ছ’টি প্রশ্ন ভুল ছিল। যে সব পরীক্ষার্থী ওই ছ’টি ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, এবার তাঁদের সকলকেই নম্বর দিতে হবে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার রায়ে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রশ্ন ভুল নিয়ে কম মামলা মোকদ্দমা হয়নি। বেশ কয়েকজন চাকরি প্রার্থী বহু আগেই এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি গড়ে প্রশ্ন যাচাইয়ের নির্দেশ দেন।

পরবর্তী সময়ে কমিটি জানায়, মামলাকারীদের দাবি গ্রহণযোগ্য। ৬টি প্রশ্ন ভুল রয়েছে। এর পরে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ওই ৬টি প্রশ্ন ভুলের জন্য নম্বর দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ শুধুমাত্র মামলাকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় শুধুমাত্র মামলকারীদেরই নম্বর দেওয়ার নির্দেশ দেন। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অন্য চাকরিপ্রার্থীরা।

কিন্তু এক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য, অনেক পরীক্ষার্থী ভেবে থাকতে নেগেটিভ মার্কিং-এর কথা ভেবে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেনি। তাই তাঁদের প্রত্যেককেই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নম্বর বাড়তে চলেছে কয়েক হাজার পরীক্ষার্থীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *