লাল আবির নিয়ে ইন্দিরার সিঁথিতে সিঁদুর পরিয়ে জড়িয়ে ধরলেন বিক্রম, হোলি স্পেশাল প্রমো দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক! !

টিভির পর্দা থেকে আসল জীবন সব জায়গাতেই এখন বসন্তের রঙ। চিরিদিকে নানা রঙে মেতে উঠেছে দোল উৎসব।পিছিয়ে নেই বাংলার ধারাবাহিকগুলিও। বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন ধারাবাহিকে স্পেশাল নাম ও প্রোমো শেয়ার করা হচ্ছে এবং গুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।তবে সবকটি প্রোমোর মাঝে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকের প্রোমোটি সোমার নজর কেড়েছে।

আসলে এই ধারাবাহিকের গল্পের ধাঁচটা অন্যান্য গল্পের থেকে একটু আলাদা।গল্পে নায়ক নায়িকার তথাকথিত প্রেম বা ভালোবাসার বিষয়টা বেশ ঘোরালো প্যাঁচালো। হিরো অর্থাৎ বিক্রম এমন সব কান্ড ঘটাচ্ছে যে তাকেই খলনায়ক মনে হচ্ছে। তাই গল্পে হিরো হিরোইনের প্রেমের কাহিনীর দৃশ্য থেকে বঞ্চিত হচ্ছে বহু দর্শক।

তবে এই প্রোমোতে সেই অভাব দূর হয়েছে। যদিও দোলের আগে ইন্দিরাকে বেশ ভালো মতোই বসন্ত উৎসবের জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছিল। এরই মাঝে আবার ভগবানকে সাক্ষী রেখে ইন্দিরার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে বিক্রম।তাতে ইন্দিরা গলে গেলেও দোটানার মধ্যে ইন্দিরা। সে বুঝতেই পারছে না সবকিছু ভুলে গিয়ে ক্ষমা করা উচিত কিনা।

প্রোমোতে দেখা যাচ্ছে, বিক্রমকে জোর করে কোনও পানীয় খাইয়ে দেওয়া হচ্ছে। তারপরই সে হালকা টালমাতাল অবস্থায় একটা লাল আবির নিয়ে সবার সামনে ইন্দিরাকে টেনে জড়িয়ে ধরে।আর তারপরই বিক্রমের মুখ থেকে এই কথা শোনার জন্য দর্শকদের কান তড়পে গিয়েছিল। বিক্রম ইন্দিরাকে “আই লাভ ইউ” বলে। আর এই প্রোমো দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক। অন্যদিকে দর্শকরাও কমেন্ট করছেন, “এখনও অবধি বাংলা মিডিয়ামের বেস্ট প্রোমো”।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *