OMG! মেকআপ করাতে গিয়ে ফুলে গেল পাত্রীর মুখ, রূপ দেখে বিয়ে ভাঙলেন পাত্র নিজেই

বিয়ের আগে রূপসজ্জা করাতে গিয়েছিলেন মেকআপ শিল্পীর কাছে। কিন্তু মেকআপ শিল্পীর দেওয়া প্রসাধন সামগ্রী মুখে লাগাতেই বিপর্যয়। মুখ ফুলে ঢোল হয়ে গেল পাত্রীর। যার জেরে বিয়ে ভেঙে গেল তার।
সম্প্রতি ভারতের কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামে ঘটেছে এ ঘটনা। পাত্রী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পাত্রীর মুখ ফুলে কালো হয়ে গিয়েছে দেখেই বিয়ে করতে অস্বীকার করেন পাত্র। পাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই মেকআপ শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

মেকআপ করাতে গিয়ে বিপাকে পড়া পাত্রীর অভিযোগ, গঙ্গা নামের ওই মেকআপ শিল্পী তাকে অভিনব সাজে সাজিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো অভিযুক্ত তার মুখে প্রসাধনী লাগিয়ে গরম বাষ্প দিতে শুরু করেন। আর সেই গরম বাষ্পের কারণেই তার মুখ পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন পাত্রী।

পাত্রীর পরিবার গঙ্গার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও পুলিশ সূত্রে খবর।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *