চিত্রার প্ল্যান ব্যর্থ, জল দিয়ে সিঁদুর ধুয়ে দিলেও উল্টে ঘটিতে মাথা ফাটিয়ে সিঁথি রাঙালেন পঞ্চমী!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি পঞ্চমী। যার মুখ্য ভূমিকায় রয়েছেন সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্ত। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা। এর আগে অপরাজিতা অপু, বৌমা একঘর সিরিয়াল গুলিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুস্মিতাকে। তবে রাজদীপ ধারাবাহিকের থেকে ওয়েব দুনিয়াতেই বেশি পরিচিত।

কিন্তু দুজনকে একসাথে পছন্দ করতে দেখে খবই আনন্দিত দর্শক। সে আবার হবে নাই বা কেন পঞ্চমীর গল্পটাই তো আর বাকি পাঁচটা সাধারণ ধারাবাহিকের মতো নয়। এক অলৌকিক গল্পকে অনুকরণ করে লেখা হয়েছে এই ধারাবাহিকটি।বিভিন্ন নাগ নাগিনীর গল্প এই ধারাবাহিকের মূল পেক্ষাপট। এই ধারাবাহিকে পঞ্চমী নিজে একটি ইচ্ছাধারী নাগিন। যে তার স্বামী কিঞ্জলকে রক্ষার জন্য তাকে বিয়ে করেছিল।

কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা পঞ্চমীকে বাড়ির বউ হিসেবে মেনে নেয়নি। তাই কিঞ্জলের মা নিজের বান্ধবীর মেয়ে চিত্রার সাথে আবার কিঞ্জলের বিয়ে দেন।কিন্তু চিত্রা আসলে কালনাগিনী।এই কথা পঞ্চমী জানলেও আর কেউ জানে না। তাই পঞ্চমী শুরুর থেকে চিত্রার আসল রূপ প্রকাশ্যে আনার চেষ্টা করলেও শেষমেষ ব্যর্থ হয়। কারণ বিয়েটা হয়ে গিয়েছে চিত্রার সঙ্গে। তবে এখনও গল্প শেষ হয়নি রয়েছে আরও টুইস্ট ।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

সিঁদুর পড়ানোর আগের মুহূর্তে পঞ্চমীর মাথাতে সিঁদুর পরিয়েছে কিঞ্জল তারপরে একই মন্ডপে চিত্রার মাথাতে সিঁদুর পরিয়েছে সে।এই নিয়ে ধারাবাহিকটিকে অনেক ট্রলের মুখে পড়তে হয় । অন্যদিকে পঞ্চমী জানিয়েছে সে কিছুতেই কিঞ্জলকে ছেড়ে যাবে না। এই নিয়ে চিত্র এবং তার মধ্যে সমস্যা বাধলে বাড়ির লোক চিত্রাকেই সাপোর্ট করে আর পঞ্চমীর সিঁদুর মুছে দেয়।

তার মাথায় জল ঢেলে সিঁদুর মুছে দিলেও পঞ্চমী ঘটি দিয়ে মাথা ফাটিয়ে আবার নিজে সিঁথি রাঙিয়ে নিয়েছে এবং জানিয়ে দিয়েছে যতবার তারা তার মাথায় জল ঢেলে সিঁদুর মুছে ফেলার চেষ্টা করবে ততবার সে তার মাথা রক্ত দিয়ে রাঙিয়ে দেবে।আগামী পর্বে রয়েছে আরও অনেক টুইস্ট। তবে এর সামান্য ঝলক পেতেই উত্তেজিত হয়ে পড়েছে ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *