৪মাস বয়সী রাহারও রয়েছে প্রেমিক, জানেন কি বাবা রণবীর?
মাত্র চারমাস বয়সেই প্রেমিক জুটে গেছে রণবীর-আলিয়া কন্যা রাহার। পুঁচকে রাহার প্রেমিককে নিয়ে কাপুর পরিবারের কারোর কোনো আপত্তি নেই। কিন্তু কে সেই প্রেমিক? জানলে অবাক হবেন নিশ্চয়ই।
এই মুহূর্তে কাপুর ও ভাট পরিবারের সকলের নয়নের মণি রাহা। সকলেই ভালোবাসার চাদরে জড়িয়ে রাখছে তাকে। তবে এক্ষেত্রে একজনের ভালোবাসা একটু বাড়াবাড়ির পর্যায়েই পড়ে! তবে তাতেও আপত্তি নেই কারো। কেননা, রাহা যে তারই রাজকন্যা। হ্যাঁ, বলা হচ্ছে রণবীর কাপুরের কথা।
রাহার এই প্রেমিক তার বাবাই। স্টেজে তখন তিনি ব্যস্ত নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির প্রমোশনে। তার মধ্যেই ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে স্ত্রী আলিয়া এবং মেয়ে রাহাকে নিয়ে আবেগপ্রবণ রণবীর। বললেন, ‘ভালোবাসার দিনে সকলকে অনেক ভালোবাসা তবে আমার জীবনের দুই মিষ্টি নারীকেও আজকের দিনে অনেকটা আদর। আমার মেয়েকে খুব মিস করছি আজ। ও এখন আমার ভ্যালেন্টাইন।’ এখন আলিয়ার থেকেও রণবীরের বেশি প্রিয় মেয়ে রাহা।
বাবার ছোট্ট ডার্লিং রাহাকে নাকি দেখতেও একদম তারই মত। মেয়েকে নিয়ে ভীষণ সতর্ক রণবীর। সময় এলেই সকলের সামনে নিয়ে আসবেন একথাও জানিয়েছিলেন। এখন বেশিরভাগ সময়টাই রাহার সঙ্গে কাটান রণবীর। তবে, শুটিংয়ের ব্যস্ততা তো রয়েছেই।
“Happy Valentines Day to my wife Alia and my beautiful daughter Raha, I love you girls ” – #RanbirKapoor at Galgotias University event ❤️ pic.twitter.com/Yfpr85YEPl
— Ranbir Kapoor Universe (@RanbirKUniverse) February 14, 2023
উল্লেখ্য, গত বছরের শুরুর দিকে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। এবং নভেম্বরেই সন্তানের অভিভাবক হয়েছেন দুজনে। রণবীর এখন বিরাট ব্যস্ত শুটিংয়ে। চলছে ‘অ্যানিমেল’ ছবির কাজ। আগামী ৮ মার্চ মুক্তি পাবে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।