‘আমি অত্যাচারের শিকার,আমার বিচার পাওয়া উচিত’! ক্যামেরার সামনেই ভেঙে পড়লেন রাখি সায়ন্ত

চর্চার কেন্দ্রে রাখি-আদিল আলি দুরানির দাম্পত্য কলহ। স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি হেফাজতে আদিল। দু’জনের দাম্পত্য কলহ গড়িয়েছে আদালত পর্যন্ত। বুধবার ছিল সেই মামলার শুনানি। তিনি অত্যাচারের শিকার, আদালত থেকে বেরিয়ে ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বললেন বলিউডের ড্রামা কুইনখ্যাত এই অভিনেত্রী।
১৫ জানুয়ারি আদালতে শুনানি ছিল মামলার। আদালত থেকে নিজের আইনজীবীর সঙ্গে বেরিয়ে আসেন রাখি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি বলেন, আমি জয় নিয়ে আশাবাদী। মাননীয় বিচারপতির কাছে আমি কৃতজ্ঞ। আমি অত্যাচারের শিকার, আমার বিচার পাওয়া উচিত।

রাখির দাবি, আদিল নাকি তার উপর অকথ্য অত্যাচার করেছেন। তার অনাবৃত ছবি ও ভিডিও বিক্রি করে টাকা রোজগার করার অভিযোগও রাখি করেছেন আদিলের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাখির দাবি, বিরুদ্ধাচরণ করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিল আদিল।

রাখি আরো দাবি করেন, ওর জামিন পাওয়া উচিত নয়। আমি চাই, আমার সঙ্গে যে অন্যায় ও করেছে, তার শাস্তি পাক। তবে মুম্বই পুলিশ ও দেশের আইনের উপর ভরসা রেখেছেন রাখি। তার আশা, আদালতে সত্যেরই জয় হবে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি রয়েছে আদালতে। খবর, বৃহস্পতিবার মামলার শুনানির সময় আর্থার রোড জেল থেকে আদালতে আনা হবে অভিযুক্ত আদিল আলি দুরানিকে।

আদিলের বিরুদ্ধে প্রতারণা, গার্হস্থ্য হিংসাসহ একাধিক অভিযোগ করেন রাখি সবন্ত। ওশিয়ারা পুলিশ স্টেশনে একাধিক ধারায় এফআইআর দায়ের করার পর ৭ ফেব্রুয়ারি আদিলকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তারপর তাকে গ্রেফতার করে ওশিয়ারা থানার পুলিশ। অন্ধেরি আদালতে হাজিরার পর পুলিশি হেফাজতে পাঠানো হয় আদিলকে। আপাতত জেলেই রয়েছেন অভিযুক্ত আদিল আলি দুরানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *