Recipe: রেস্টুরেন্টের মতো বারবিকিউ চিকেন উইংস তৈরি করুন বাড়িতেই, শিখেনিন পদ্ধতি

বর্তমানে চিকেনের বাহারি পদে মুগ্ধ ছোট থেকে বড় সবাই। মুরগির মাংস দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে চিকেনের তৈরি ভাজাপোড়া খাবার যেমন- চিকেন ফ্রাই, চিকেন বল, চিকেন উইংস অন্যতম।

চিকেন ফ্রাইয়ের মতো উইংসও সবার পছন্দের। যদিও রেস্টুরেন্ট থেকেই বেশিরভাগ মানুষ কিনে খান এটি। তবে চাইলে ঘরেও কিন্তু রেস্টুরেন্টের মতো চিকেন উইংস তৈরি করে খেতে পারবেন। রইলো রেসিপি-

উপকরণ
১. চিকেন উইংস ৫০০ গ্রাম
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. রসুন বাটা ২ চা চামচ
৪. সয়া সস ১ টেবিল চামচ
৫. কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. আধা কাপ মসলার মিশ্রণ
৭. তেল সামান্য
৮. ডিম ১টি
৯. তিলের তেল ২ টেবিল চামচ
১০. বারবিকিউ সস এক কাপ
১১. মধু আধা কাপ
১২. লেবুর রস ২ চা চামচ ও
১৩. পাপরিকা পাউডার ১ চা চামচ।

প্রথমে বাটিতে চিকেন উইংস, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো, মসলা, তিলের তেল ও ডিম দিয়ে ভালোভাবে মেরিনেট করে রাখনি ১০-২০ মিনিট।

এবার মেরিনেট করা মাংস আরও একবার মাখিয়ে নিন। যাতে মাংসের গায়ে মসলা লাগে। একটি ফ্রাই প্যানে পরিমাণমতো তেল গরম করে নিন। চিকেনগুলো একেক করে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন।

এবার প্যানে সামান্য তিলের তেল গরম করে নিন। এতে রসুন বাটা, বারবিকিউ সস, মধু, লেবুর রস, তিল, পাপরিকা পাউডার ও মিশ্রিত মসলা দিয়ে রান্না করে সস তৈরি করুন।

সবশেষে ভাজা চিকেন উইংস সসের সঙ্গে মাখিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বারবিকিউ চিকেন উইংস। অতিথি আফ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আড্ডায় বেশ জমে যাবে মজাদার এই খাবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *