৬৩টি নতুন হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো! বদলে গেল হলচিত্র

হিন্দি ছবির দৌলতে এই রাজ্যের হলেই জায়গা পায় না বাংলা ছবি। বহুদিন ধরেই এই একই দৃশ্য নজরে এসেছে। কখনও বলিউড ছবি তো কখনও দক্ষিণী ছবির কারণে বাংলা ছবি প্রাইম টাইমে স্থান পায়নি। এবারও হচ্ছিল এমনটাই। হিন্দি ছবির কারণে বাংলা ছবি সাধক বামাক্ষ্যাপা স্থান পাচ্ছিল না প্রাইম টাইমে। কিন্তু সরকারের হস্তক্ষেপে এই চিত্র বদল হয়। এবার রাজ্যজুড়ে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে বাড়ানো হল সাধক বামাক্ষ্যাপার শো। কলকাতা-সহ শহরতলীর একাধিক হলে এই আধ্যাত্মিক সিনেমার শো বাড়ানো হয়েছে।

গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাধক বামাক্ষ্যাপাকে নিয়ে নির্মিত ছবি। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমা হলে সমস্যার মুখে পড়ে ছবিটি। একাধিক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হতেই বামাক্ষ্যাপা বন্ধ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। যে যে সিনেমা হল থেকে সাধক বামাক্ষ্যাপা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রিয়া সিনেমা হলের মালিককে কার্যত ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন সাধক বামাক্ষ্যাপার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সব চলবে না, আগের সরকার করেছে কিন্তু বর্তমান সরকার তা মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ফের শো চালু হয়েছে।

সে সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না এবং প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা। আরও বলা হয়েছিল, দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবিকে শো দিতেই হবে এবং এক্ষেত্রে কোনো অজুহাত বা বাহানা শোনা হবে না। এর আগে প্রাক্তন সরকার প্রাইম টাইমে বাংলা ছবিকে শো দেওয়ার কথা সিদ্ধান্ত নিলেও, তা এতদিন কার্যকর হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *