১৩ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা? পর্দার প্রেম এবার বাস্তবে, জোর গুঞ্জন টলিপাড়ায়

টলিপাড়ায় এখন জোর গুঞ্জন—পর্দার রসায়ন নাকি এবার বাস্তবে রূপ নিতে চলেছে। সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা। গুঞ্জন অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে পারেন এই জনপ্রিয় জুটি।

‘কথা’ ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকেই তাঁদের প্রথম আলাপ এবং সেখান থেকেই নাকি প্রেমের সূত্রপাত। একসঙ্গে দীর্ঘ সময় কাটাতে কাটাতে বন্ধুত্ব কখন যে ভালোবাসায় গড়িয়েছে, তা হয়তো দু’জনেও বুঝতে পারেননি। যদিও নিজেদের ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও সেভাবে মুখ খোলেননি সাহেব ও সুস্মিতা। তবু বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়া, পুজোর বিশেষ মুহূর্ত কিংবা সোশ্যাল মিডিয়ায় তাঁদের শেয়ার করা নানা ছবি অনুরাগীদের মনে বারবার সম্পর্কের ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে, এই তারকা জুটির জীবনের নতুন অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।

সূত্রের খবর অনুযায়ী, বিয়ের দিন ঐতিহ্যবাহী বাঙালি সাজে সাজবেন বর-কনে এবং কলকাতাতেই বিয়ের আসর বসবে। এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন সাহেব ও সুস্মিতার ঘনিষ্ঠজনদের পাশাপাশি টলিউডের একাধিক পরিচিত মুখ।

উল্লেখ্য, বর্তমানে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে দু’জনেই স্টার জলসার দুটি আলাদা ধারাবাহিকের কাজে ব্যস্ত। সাহেবকে দেখা যাচ্ছে ‘গঙ্গা’ ধারাবাহিকে ‘অর্জুন’-এর চরিত্রে, অন্যদিকে সুস্মিতা ‘তিলোত্তমা’ ধারাবাহিকে অভিনয় করছেন দ্বৈত চরিত্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *