৩ মিনিটেই কাঁপিয়েছিলেন পর্দা, এবার সরে গেলেন ‘পুষ্পা ২’ থেকে

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। সেই গানে মাত্র তিন মিনিট নেচেই পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের এই অভিনেত্রী। এরপর থেকেই বেশ আলোচনায় রয়েছেন তিনি।
সবাই অপেক্ষায় ছিলেন ‘পুষ্পা’র মতো ‘পুষ্পা টু’তেও সামান্থাকে নতুনভাবে দেখার জন্য। তবে তা আর সম্ভব হচ্ছে না! কেননা ‘পুষ্পা টু’ সিনেমায় আইটেম গানে নাচার প্রস্তাব ফিরিয়েছেন এই অভিনেত্রী। সরাসরি না করে দিয়েছেন তিনি।

মূলত ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো আইটেম গানে নাচতে রাজি নন অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালোবাসা পেয়েছেন, তাতে আপ্লুত সামান্থা।

গেল বছরের শেষ থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল ২০২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল সিনেমাটি। সেই জনপ্রিয়তা মাথা রেখেই সিনেমাটির সিক্যুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা।

জানা গেছে, আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা টু’তে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *