অবসরপ্রাপ্ত কর্মীদের নতুন করে ফর্ম পূরণ করতে হবে না! দপ্তরকেই জানাতে হবে অ্যাকাউন্টস অফিসারকে

সরকারি কর্মীদের অবসরের পর পেনশনের নথিপত্র জমা দেওয়ার পরেও যদি সংশ্লিষ্ট কর্মীর নামে অতিরিক্ত সরকারি পাওনা বা বকেয়ার তথ্য অথবা পেনশন সংক্রান্ত নতুন কোনো তথ্য সামনে আসে, তবে তা অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিসারকে জানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর এই সংক্রান্ত অফিস মেমোরেন্ডাম জারি করে সমস্ত মন্ত্রক ও সরকারি দপ্তরকে পেনশনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।
দপ্তরের দায়িত্ব ও কর্মীদের স্বস্তি নির্দেশিকা অনুযায়ী, পেনশন নথি জমা দেওয়ার পর নতুন কোনো বকেয়া বা পাওনার তথ্য সামনে এলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে দ্রুত তা অ্যাকাউন্টস অফিসারকে জানাতে হবে; এই দায়িত্ব কর্মীর নয়, দপ্তরের আধিকারিকদের। এর ফলে পেনশনভোগী বা কর্মীদের নতুন করে কোনো ফর্ম পূরণ করতে হবে না কিংবা আলাদা কোনো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।
নির্দেশিকার মূল লক্ষ্য পেনশন সংক্রান্ত অতিরিক্ত বকেয়া বা প্রাপ্য অর্থের তথ্য যেন নথিভুক্তির বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পেনশনের কাগজপত্র জমা পড়ে যাওয়ার পরেও নতুন কোনো পাওনা বা সংশোধিত তথ্য সামনে এলে তা যথাযথভাবে সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হবে।