‘কীসের ধাক্কা!’ হাইকোর্টে পদ বাতিলের রায়ে পাল্টা বার্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

বিরোধী দলনেতা পদ বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় হাইকোর্ট ঋতব্রতকে বিরোধী দলনেতা এবং চিফ হুইপ নিয়োগের বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত খারিজ করার পর দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শরৎ আর শীতের মধ্যে হেমন্ত বলে একটা ঋতু থাকে।”

পার্সি বিসি শেলির বিখ্যাত কবিতা ‘ওড টু দ্য ওয়েস্ট উইন্ড’-এর চরণ—“ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড?”-এর আবহেই ইংরেজি সাহিত্যের ছাত্র ঋতব্রতের এই মন্তব্যকে আগামী দিনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকদের একাংশ।

কী রায় দিয়েছে আদালত? বিরোধী দলনেতা মামলায় গত ৩ জুন নেওয়া স্পিকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলায় বিচারপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগ এবং চিফ হুইপ নির্বাচনের সিদ্ধান্ত খারিজের নির্দেশ দিয়েছেন।

‘কীসের ধাক্কা!’ বললেন ঋতব্রত হাইকোর্টের এই রায়কে একাংশের রাজনৈতিক মহল ধাক্কা হিসেবে দেখলেও সেই ধারণাকে উড়িয়ে দিয়েছেন ঋতব্রত। তাঁর দাবি, এটি কোনও ধাক্কা নয়। নিজেকে ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে উল্লেখ করে ঋতব্রত জানান, স্পিকার সময় দিলেই তাঁরা তাঁর কাছে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *