পরীক্ষায় কম নম্বর পেয়ে বকুনি! নয়ডায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে ১৬ বছরের ছাত্রীর মৃত্যু

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বকুনির পর নয়ডার সেক্টর ১০০ এলাকায় বহুতল আবাসন থেকে পড়ে ১৬ বছর বয়সি একাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে; নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখে পরিবারকে জানান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অভয় কুমার মিশ্র জানান, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি, তবে প্রাথমিক তদন্তে ক্লাস টেস্ট ও টিউশনের পরীক্ষায় কম নম্বরের কারণে অভিভাবকদের বকুনির বিষয়টি সামনে এসেছে।

মঙ্গলবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের সদস্য ও পরিচিতদের সঙ্গে কথা বলে ঘটনার অন্য কোনও দিক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *