প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল! বেলা ৩টা থেকে ওয়েবসাইট ও অ্যাপে রেজাল্ট
November 27, 2026

উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং বেলা তিনটে থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপে ফল দেখতে পারবেন।
গত ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংসদ সূত্রে জানা গেছে, মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, যার মধ্যে ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন এবং ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন।
পরীক্ষার্থীরা দ্রুত নির্ধারিত পোর্টাল ও অ্যাপের মাধ্যমে তাঁদের ফলাফল যাচাই করতে পারবেন।