এক বছরের কমবয়সী শিশুদের গরু বা মহিষের দুধ খাওয়ানো উচিত নয়, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে সতর্কতা প্রয়োজন

দুধ মানেই একটি সম্পূর্ণ আহার। দুধের মধ্যে ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন বি১২-এর মতো একাধিক পুষ্টি উপাদান থাকে। তাই দুধ খেলে শুধু শরীরের হাড় ও দাঁতই শক্তিশালী হয় না, একই সঙ্গে এটি পেশির গঠনেও সাহায্য করে। সাধারণত বয়স অনুযায়ী প্রত্যেক মানুষের শরীরে দুধের চাহিদা আলাদা হয়ে থাকে। তাহলে জেনে নেওয়া যাক, প্রতিদিন দুধ পান করার উপকারিতা এবং কোন বয়সের জন্য দুধ পান করার সঠিক পরিমাপ কত হওয়া উচিত।

দুধ পান করার উপকারিতা

ক্যালসিয়ামের অন্যতম উৎস হল দুধ। তাই নিয়মিত দুধ পান করলে তা শরীরের হাড় এবং দাঁত শক্তিশালী করতে সাহায্য করে। দুধের মধ্যে থাকা প্রোটিন শরীরের পেশির বিকাশ ঘটায়। এছাড়াও দুধে আছে ভিটামিন বি১২ এবং ফসফরাসের মতো একাধিক পুষ্টি উপাদান, যা শরীরের বিকাশের জন্য এককথায় অপরিহার্য। বিশেষ করে শিশুদের বিকাশের সময় এই পুষ্টি উপাদানগুলি অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে বয়স্কদের শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণ করতে দুধ বা দইয়ের মতো দুগ্ধজাত খাবার খাওয়া জরুরি।

বয়স অনুসারে দুধ খাওয়ার সঠিক পরিমাণ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের ২০২৪ সালের নির্দেশিকা অনুযায়ী, বয়স অনুসারে প্রত্যেকের দুধ এবং দই খাওয়ার পরিমাণ আলাদা হয়ে থাকে। এই হিসেব অনুযায়ী:

  • এক থেকে তিন বছরের শিশুদের জন্য প্রতিদিন ৩৫০ মিলিলিটার দুধ বা দই

  • চার থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য ৩৫০ মিলি

  • সাত থেকে নয় বছর বয়সী শিশুদের জন্য ৪০০ মিলি

  • দশ থেকে ১৮ বছর বয়সী ছেলেমেয়েরাও প্রতিদিন ৪০০ মিলিলিটার দুধ বা দই

  • প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য দিনে প্রায় ৩০০ মিলিলিটার দুধ বা দই যথেষ্ট

  • ৬০ বছরের উপরে যাঁদের বয়স, তাঁদের জন্য প্রতিদিন ৪০০ মিলিলিটার দুধ

তবে গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য প্রয়োজন অনুযায়ী দুধ খাওয়ার পরিমাণ বাড়ানো যেতে পারে।

সদ্যোজাত শিশু কিংবা এক বছরের কমবয়সী শিশুদের জন্য সতর্কতা

এক বছরের কমবয়সী শিশুদের প্রধান খাবার মাতৃদুগ্ধ। তাই শিশুদের গরু কিংবা মহিষের দুধ খাওয়ানো উচিত নয়। তবে এক বছরের পর থেকে ধীরে ধীরে মায়ের দুধের সঙ্গে শিশুদের উপযোগী অন্যান্য খাদ্যাভ্যাস শুরু হয়।

তবে অনেকেই আছেন যাঁদের দুধ কিংবা দুগ্ধজাত জিনিস খাওয়ার পর গ্যাস, অম্বল কিংবা পেট ফাঁপার মতো সমস্যা শুরু হয়। তাই ল্যাকটোজ ইনটলারেন্স কিংবা দুধে অ্যালার্জি থাকলে দুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, দুধের উপকারিতা পেতে হলে নিয়মিত এবং সঠিক পরিমাণে দুধ খাওয়া জরুরি। পাশাপাশি দই, পনিরের মতো দুগ্ধজাত খাবারও ডায়েটে রাখা যেতে পারে।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *