অক্সফোর্ড থেকে কেমব্রিজ—বক্তৃতা বাতিল! কেন দেশ ছাড়তে দেওয়া হলো না সৌরভ দাসকে?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সহ-আহ্বায়ক ও নেতা সৌরভ দাসকে। অভিযোগ, সোমবার রাতে লন্ডনগামী বিমানে ওঠার ঠিক আগে বিমানবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) কাউন্টারে তাঁকে বাধা দেওয়া হয়। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কী ঘটেছিল বিমানবন্দরে?

সৌরভ দাসের দাবি অনুযায়ী, অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের আমন্ত্রণে ‘ককরোচ আন্দোলন’ এবং ভারতের যুবসমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কেবল অক্সফোর্ডই নয়, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স (LSE) এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও তাঁর বক্তৃতার কর্মসূচি নির্ধারিত ছিল।

কিন্তু সোমবার রাত ১টার ফ্লাইট ধরার আগে ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকরা তাঁকে জানান যে তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগ’ করা রয়েছে, যার ফলে তিনি দেশ ছাড়তে পারবেন না।

ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ

বিমানবন্দরে আটকে যাওয়ার পরই সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সৌরভ দাস। সেখানে পুরো ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে ও একাধিক प्रतिष्ठিত বিশ্ববিদ্যালয়ে তাঁর নির্ধারিত কর্মসূচি ব্যাহত হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *