রেলের জায়গা দখল, হনুমানজিকে ৭ দিনের মধ্যে ‘সরে যেতে’ রেলের আজব নোটিশ

রেলের জায়গা দখল করে মন্দির বানানোর অভিযোগ এনে খোদ বজরংবলীর কাছে নোটিশ পাঠিয়েছে মধ্যপ্রদেশের রেলওয়ে কর্তৃপক্ষ। এমনকী সাত দিনের মধ্যে দখলমুক্ত করার জন্যও নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে। না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ওই নোটিশে।

গোয়ালিয়র-শেওপুর ব্রডগেজ লাইনের কাজ শুরু হয়েছে। সেই লাইন যেখান দিয়ে যাচ্ছে সেখানেই রয়েছে বজরংবলীর মন্দির। এদিকে সেখানে মন্দির থাকায় রেললাইনের কাজে সমস্যা হচ্ছিল। রেলের জায়গায় মন্দিরটি তৈরি করা হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। তার জেরেই মন্দিরটি সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলো রেলওয়ে। তবে খোদ হনুমানজিকে উল্লেখ করেই নোটিশ লিখেছে ভারতীয় রেল।

নোটিশে লেখা হয়েছে, হনুমানজি আপনি রেলের জমিতে ঘর তৈরি করেছেন। সাত দিনের মধ্য়ে তা সরিয়ে দেন। আপনি এ নিয়ে পদক্ষেপ না নিলে প্রশাসন ব্যবস্থা নেবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ওই নোটিশ। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও জিআরপির কাছেও নোটিশের কপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এর মধ্য়ে অস্বাভাবিক কিছু নেই। রেলের জায়গায় কিছু তৈরি করা হলে সেখানে নোটিশ পাঠানো হয়। এটা একেবারে স্বাভাবিক বিষয়।

তবে হনুমানজিকে কেন এই চিঠি লেখা হলো সে প্রসঙ্গে ঝাঁসি রেল ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মনোজ মাথুর জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *