১ লাখ ১৪ হাজারে নামল সোনা! আরও সস্তা হবে হলুদ ধাতু? কী বলছেন বাজার বিশেষজ্ঞরা

দাম যখন বেড়েছিল, তখন কার্যত লাগামছাড়া হারেই বেড়েছিল। আর এখন শুরু হয়েছে অবাধ পতন। গত কয়েক দিন ধরেই হু হু করে কমছে সোনার দাম। গতকালই সোনার দর নেমে গিয়েছিল ১ লক্ষ ২০ হাজার টাকার নীচে। আজ, শনিবার সেই দাম আরও অনেকটাই কমে গেল। এদিন ২২ ক্যারেট সোনার দাম একধাক্কায় নেমে এসেছে ১ লাখ ১৪ হাজার টাকার ঘরে। হলুদ ধাতুর এই লাগাতার দরপতনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা।

চলতি বিয়ের মরশুমে সোনার দামে এই বিরাট পতন স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। বিয়ের কেনাকাটায় সোনার গহনা অন্যতম প্রধান অংশ। আগে যেখানে প্রয়োজনীয় গহনা কিনতে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছিল, সেখানে এখন মোটামুটি লাখ টাকার বাজেটের মধ্যেই সেই গহনা কেনা সম্ভব হচ্ছে। ফলে বিয়ের খরচের চাপ অনেকটাই কমেছে সাধারণ মানুষের ওপর।

সোনা আবারও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলে আসায় কেবল বিয়ের কেনাকাটাই নয়, প্রিয়জনকে উপহার হিসেবেও সোনা দেওয়ার কথা ভাবতে পারছেন অনেকেই। আগে আকাশছোঁয়া দামের কারণে অনেকেই সোনার দোকানমুখো হতে সাহস পেতেন না। এখন দাম কমায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। কেনাকাটি বাড়ায় মুখে চওড়া হাসি ফুটেছে স্বর্ণ ব্যবসায়ীদেরও।

যদি কারও আগামী দিনে সোনার গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে এখনই সবচেয়ে সুবর্ণ সুযোগ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বাজার বিশ্লেষকদের একাংশের ধারণা, এই পতনের ধারা বজায় থাকলে আগামী দিনে সোনার দাম আরও কমে এক লাখ টাকার কাছাকাছি নেমে আসতে পারে। তবে এখনই কেনাকাটা শুরু করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই।

আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৫০৮ টাকা। সেই হিসেবে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ১ লক্ষ ২৫ হাজার ৮০ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, গতকালের তুলনায় একদিনেই ১০ গ্রামে ৪৯০ টাকা দাম কমেছে এই খাঁটি সোনার।

অন্যদিকে, গহনা তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট সোনার দামও উল্লেখযোগ্য হারে কমেছে। আজ কলকাতায় ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪৬৬ টাকা। অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ পড়বে ১ লাখ ১৪ হাজার ৬৬০ টাকা। একদিনেই এই সোনার দাম কমেছে ৪৫০ টাকা।

সস্তা হয়েছে ১৮ ক্যারেটের সোনাও। প্রতি গ্রামের হিসেবে ১০ হাজার টাকার নীচে নেমে এসেছে ১৮ ক্যারেটের সোনার দর। আজ এক গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ৯ হাজার ৩৮১ টাকা। সেই অনুযায়ী ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮১০ টাকা। পাশাপাশি বর্তমানে ১৪ ক্যারেট ও ৯ ক্যারেটের সোনার গহনাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যাঁরা আরও কম বাজেটের মধ্যে আধুনিক নকশার সোনা কিনতে চান, তাঁরা অনায়াসেই এই বিকল্পগুলি ভেবে দেখতে পারেন। সব মিলিয়ে উৎসব ও বিয়ের মরশুমে সোনার বাজার এখন ক্রেতাদের অনুকূলেই রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *