Recipe: ভাতের পাতে থাক নিরামিষ তন্দুরি ফুলকপি, শিখেনিন বানানোর সেরা রেসিপি

ফুলকপি আমরা অনেক ভাবে রান্না করে থাকি, কিন্তু যদি চটজলদি কিছু একটা ভালো রান্না করতে চান তাহলে এই রান্নাটি চটপট করে ফেলুন। স্পেশাল অসাধারণ এই রেসিপিটি দেখে নিন।

উপকরণ –
দুটি ফুলকপি
টমেটো বাটা ৩ টেবিল চামচ
আদা বাটা ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি স্বাদমতো
কড়াইশুঁটি ১ কাপ
মিষ্টি, নুন স্বাদ মত
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো স্বাদমতো
কাঁচা লঙ্কা বাটা স্বাদমতো
বাদাম বাটা ৩ টেবিল চামচ
পোস্ত বাটা ১ টেবিল চামচ
সাদা তেল ৫ টেবিল চামচ
১ টেবিল চামচ মাখন

প্রণালী – প্রথমে ফুলকপিগুলোকে গোটা গ্যাসের উপর রাখতে হবে। তারপর খানিকটা এপিঠ-ওপিঠ করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যাতে খুব বেশি পুড়ে না যায়। তবে পোড়ানোর আগে ভালো করে ফুলকপির গায়ে সরষের তেল এবং নুন মাখিয়ে নিতে হবে। এরপর একটি ছুরির সাহায্যে ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম করে তাতে আদা বাটা, টমেটো বাটা, ধনেপাতা কুচি, কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াতে হবে।

এরপর গুঁড়ো মশলা, নুন মিষ্টি স্বাদমতো দিয়ে দিতে হবে, তারপরে বাদাম বাটা, পোস্ত বাটা, দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিতে হবে। বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে, ওপরে সামান্য ধনেপাতা কুচি, ১ টেবিল চামচ মাখন দিয়ে গরম গরম পরিবেশন করুন তন্দুরি ফুলকপি (Tandoori Fulkopi).

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *