রেশন দুর্নীতিতে কড়া বার্তা রাজ্যের! মালদহে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে চাঞ্চল্যকর খোঁজ নিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া

আদিবাসী পরিবারগুলিকে তাঁদের প্রাপ্য রেশন কম দেওয়ার গুরুতর অভিযোগ সামনে আসতেই তৎপর হল রাজ্য প্রশাসন। এই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং বন্টন ব্যবস্থার ওপর কড়া নজরদারি চালাতে মালদহে আচমকা সারপ্রাইজ ভিজিট করলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। বৃহস্পতিবার মালদহ জেলার বিভিন্ন প্রান্তের একাধিক রেশন দোকান ও খাদ্য গুদাম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। শুধু দোকান বা গুদামে গিয়েই ক্ষান্ত থাকেননি খাদ্যমন্ত্রী, বরং সরাসরি স্থানীয় আদিবাসী পরিবারগুলির বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঠিক কতটা পরিমাণ রেশন দেওয়া হচ্ছে, তার খুঁটিনাটি খোঁজ নেন। এই পরিদর্শনের পরই রেশন দুর্নীতি বা কারচুপি সম্পূর্ণ বন্ধ করতে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *