ডিউটি ছেড়ে সাংবাদিকদের সামনে বয়ান! চোরবাগান মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ সরকারের, কাঠগড়ায় ৮ ইন্টার্ন

কলকাতার চোরবাগান সর্বজনীন পুজোর পদপিষ্টের মর্মান্তিক ঘটনার পর এবার স্বাস্থ্য দফতরের কড়া পদক্ষেপের মুখে পড়লেন আট জন ইন্টার্ন চিকিৎসক। ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালন না করে কেন তাঁরা সংবাদমাধ্যমের সামনে চিকিৎসা পরিকাঠামো নিয়ে বিবৃতি দিয়েছিলেন, সেই বিষয়ে কৈফিয়ত তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁদের এই শো-কজের জবাব দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদফতর।

চোরবাগান কাণ্ড ও চিকিৎসকদের বিস্ফোরক অভিযোগ

গত দুর্গাপুজোর সপ্তমীর দিন চোরবাগান সর্বজনীনের পুজোয় পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন বহু মানুষ। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজে আনা হলেও, পরে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পরেই কলকাতা মেডিক্যাল কলেজের পরিকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন ৮ জন ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকা সহ নানা অব্যবস্থার অভিযোগ তুলে তাঁরা সংবাদমাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর কঠোর বার্তা ও পরবর্তী পদক্ষেপ

ইন্টার্ন চিকিৎসকদের এমন আচরণ নিয়ে ঘটনার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলে, জরুরি পরিষেবা ও মানবিকতার জায়গায় দাঁড়িয়ে ডিউটি ছেড়ে এভাবে নেতার মতো স্টেটমেন্ট দেওয়া সম্পূর্ণ সার্ভিস রুলের পরিপন্থী। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পরই এবার ওই ৮ ইন্টার্ন চিকিৎসককে আনুষ্ঠানিকভাবে শো-কজ করা হলো, যা নিয়ে চিকিৎসা মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *