অভিনয়ের পর এবার পরিচালনায় খরাজ মুখোপাধ্যায়! ফক্সকিন এন্টারটেনমেন্টের নতুন ছবি নিয়ে শোরগোল

অভিনয় ও কমেডির খাতার গণ্ডি পেরিয়ে এবার পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। ফক্সকিন এন্টারটেনমেন্টের (Foxkin Entertainment) প্রযোজনায় খুব শীঘ্রই রূপোলি পর্দায় আসতে চলেছে তাঁর নতুন সিনেমা ‘এক যে ছিল চোর’ (Ek Je Chilo Chor)। এই ছবি ঘিরে ইতিমধ্যেই টলিউড পাড়ায় কৌতূহল ও উৎসাহ তৈরি হয়েছে।

সিনেমায় একঝাঁক পরিচিত মুখকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে অভিনয় করছেন প্রসূন গায়েন (Prasun Gain), খরাজ মুখোপাধ্যায় নিজে, সুপ্রিয় দত্ত (Supriyo Dutta), তপতী মুন্সি (Tapati Munsi), আরিয়ান ভৌমিক (Aryan Bhowmik), রাজু মজুমদার (Raju Majumder), দেবরঞ্জন নাগ (Debranjan Nag), শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya), প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya), অমিত সাহা (Amit Saha), সত্যম মজুমদার (Satyam Majumder) প্রমুখ।

ভাই-বোন, দুজনেরই পেশা চুরি! ছবির মূল গল্প কী? পরিচালক খরাজ মুখোপাধ্যায় জানাচ্ছেন, এই সিনেমাটি মূলত একটি ব্যতিক্রমী সফরের গল্প। ছবির মুখ্য চরিত্র সত্য, যে পেশায় একজন চোর। ছোটবেলা থেকে মা-বাবার ভালোবাসা সে পায়নি। সত্যর একমাত্র আপন ও কাছের মানুষ বলতে তার নিজের বোন লক্ষ্মী। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই লক্ষ্মীর পেশাও হলো চুরি করা!

সারান্দা গ্রামের বাসিন্দারা সকলেই জানে যে এই ভাই-বোন পেশাদার চোর। কিন্তু তা সত্ত্বেও গ্রামের মানুষ তাদের ভালোবাসে। গ্রামের বহু যুবকই লক্ষ্মীকে বিয়ে করতে আগ্রহী। তবে লক্ষ্মী ভালোবাসে চাঁদু নামের এক সরল প্রকৃতির টোটোচালককে। লক্ষ্মীকে নিয়ে চাঁদুর অনেক স্বপ্ন থাকলেও, তার এই চুরির পেশাটি একেবারেই পছন্দ নয়।

গল্পের মোড় ঘোরে যেভাবে ছবির শুরুটা বেশ রোমহর্ষক। ট্রেন থেকে এক ব্যক্তির হাতের ব্যাগ ব্লেড দিয়ে কেটে তার ভেতরে থাকা কাপড়ে মোড়ানো একটি বস্তু চুরি করে সত্য। এরপর স্টেশন থেকে কোনোমতে পালিয়ে এসে সত্য সেই কাপড়ে মোড়ানো জিনিসটি খুলে দেখে, তার ভেতর প্রচুর সোনার গয়না রয়েছে, যা মূলত মেরামত করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিশাল এই সম্পদ দেখে সত্য ভীষণ খুশি হয় এবং মনে মনে ভাবে, এটাই বোধহয় তার জীবনের শেষ চুরি। এবার এই টাকা দিয়ে সে বোন লক্ষ্মীর জন্য ভালো কিছু একটা ব্যবস্থা করতে পারবে।

এদিকে গ্রামের লোকাল থানার হেড কনস্টেবল সুদর্শন মাইতির সঙ্গে সত্যর দেখা হলে স্পষ্ট বোঝা যায়, মাইতি বাবুও চান দুই ভাই-বোন এই অপরাধের পথ ছেড়ে পাকাপাকিভাবে ফিরে আসুক। তিনি সত্যকে ভয় দেখিয়ে সাফ জানিয়ে দেন, যেদিন তাঁদের দুজনকে হাতে-নাতে ধরা হবে, সেদিনই সোজা গারদে পুরে দেওয়া হবে।

সত্য চুরি করা সোনার জিনিসপত্র নিয়ে বাড়িতে ফেরে। অন্যদিকে, লক্ষ্মীকে দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি চালের গাড়ি থেকে বস্তাদ্ধি চাল চুরি করতে। সেই চুরি করে আনা চালের বস্তার মাঝেই বহুমূল্য গয়নাগুলি লুকিয়ে রাখে সত্য। কিন্তু এরপর গল্পের মোড় ঠিক কোন দিকে মোড় নেবে? ভাই-বোনের এই অপরাধের দুনিয়া থেকে কি শেষ পর্যন্ত মিলবে মুক্তি? সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই নতুন সিনেমায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *