বিগ বসের ঘরে প্রেমিকার কথা তুলতেই মায়ের কড়া ধমক! রাজবীরকে কী বার্তা দিলেন শিলিগুড়ির মা?

বিগ বসের ঘরে রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। তবে এবার সমস্ত নাটককে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রাজবীর ও তাঁর মায়ের একটি বিশেষ মুহূর্ত। গত সপ্তাহে নন্দিনীর হাতে মার খাওয়ার পর থেকেই চর্চায় ছিলেন রাজবীর। আর এবার শিলিগুড়ি থেকে সোজা বিগ বসের ঘরে মা আসতেই জমে উঠেছে আসল খেলা।

মায়ের চোখে মুখে বিস্ময় আর আবেগের মুহূর্ত রাজবীর ভাবতেই পারেননি যে শিলিগুড়ি থেকে তাঁর মা এবং ভাই তাঁকে দেখতে সরাসরি বিগ বসের ঘরে আসবেন। মূল ফটকের ওপার থেকেই মাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তিনি। আবেগঘন গলায় বলেন, “ভাবতেই পারিনি তুমি আসবে।” এরপর হাসিমুখে বাড়ির বাকি প্রতিযোগীদের সঙ্গেও কথা বলেন তাঁর মা। সোনামণির সঙ্গে কথা বলার সময় ছেলের দুষ্টুমির অভিযোগ উঠলে মা মিষ্টি হেসে বলেন, “আর তো কটা দিন, একটু ওর দুষ্টুমি সহ্য করে নাও।”

প্রেমিকার কথা উঠতেই বদলে গেল পরিস্থিতি তবে আসল টুইস্ট আসে যখন রাজবীর মায়ের কাছে নন্দিনীর প্রসঙ্গ তোলেন। বিগ বসের ঘরেই শুরু হয়েছিল এই জুটির প্রেমপর্ব। কিন্তু গত সপ্তাহে নন্দিনী যে কাণ্ড ঘটিয়েছেন, তারপর কি আর মায়ের মন গলে? নন্দিনীর কথা উঠতেই হাসিমুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায় রাজবীরের মায়ের। কড়া সুরে তিনি ছেলেকে সাফ জানিয়ে দেন, “এখন এসব নিয়ে কোনো কথা নয়। বাইরে আয়, তারপর… আগের সব কিছু ভুলে যা। আগে যা হয়েছে মাথায় রাখবি না এখন, খেলাটা মন দিয়ে খেল। জেতার জন্যই তো এখানে আসা।”

তিনি অবশ্য জানান যে নন্দিনী তাঁকে ফোন করে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু রাজবীর যখন জেদ ধরে নন্দিনীর কথা বলতে চান এবং মাকে দেখাতে যান যে তিনি কোন বিছানায় শুতেন, তখন রীতিমতো বকে চুপ করিয়ে দেন মা।

দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন মায়ের এই কাকা বকুনি ও স্পষ্ট অবস্থান দেখে দর্শকদের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, নন্দিনীর উপর এখনও বেজায় ক্ষুব্ধ রাজবীরের পরিবার। আদৌ কি নন্দিনীকে ঘরের বউমা হিসেবে মেনে নেবেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরছে সকলের মনে। যাওয়ার আগে ছেলেকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি জিতুকে নিয়েও সতর্ক করেছেন মা। সাফ জানিয়ে দিয়েছেন, খেলায় এখন কারও উপর অন্ধ ভরসা না করে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। মায়ের এই কড়া দাওয়াই রাজবীরের পরবর্তী খেলায় কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *