সরকারি কাজে সামান্য দেরি হলেই সোজা শোকজ! সাধারণ মানুষের হয়রানি কমাতে নবান্নের মেগা কড়াকড়িতে থমকে গেল আমলারা

সরকারি পরিষেবা দিতে গিয়ে অযথা কালক্ষেপ বা ফাইল আটকে রাখার দিন এবার শেষ! সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে এবং প্রশাসনিক কাজে গতি আনতে এবার এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন নিষ্পত্তি না হয়ে যদি তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য (Deemed Approval) হয়, তবে আর রক্ষা নেই—সরাসরি শোকজ করা হবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। নবান্নের এই কড়া নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে পাঠিয়ে দিয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।

ঝুলে থাকা ফাইল মানেই বড় বিপদ

সাধারণত সরকারি শংসাপত্র, লাইসেন্স, পারমিট কিংবা নানা অনুমোদনের জন্য আবেদন করার পর অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের মধ্যে তার সুরাহা হয় না। বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী, নির্ধারিত মেয়াদের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে কিছু ক্ষেত্রে সেটি নিজে থেকেই অনুমোদিত বলে ধরে নেওয়া হয়, যা প্রশাসনিক মহলে ‘ডিমড অ্যাপ্রুভাল’ নামে পরিচিত।

কিন্তু এবার থেকে এই ফাঁকফোকর দিয়ে পার পাওয়ার কোনো রাস্তা আর খোলা রাখছে না নবান্ন। নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো আবেদন ঝুলে থাকার জেরে যদি তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ করতে হবে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা গেল না, তার সদুত্তর চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান নোটিশ পাঠাবেন।

১৫ দিনের মধ্যে জবাবদিহি ও কড়া বিভাগীয় পদক্ষেপন

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *