ফের ১ বছরের অপেক্ষা! ভক্তদের কান্নায় ভাসিয়ে গঙ্গায় বিসর্জন নৈহাটির বিখ্যাত ‘বড়মা’-র

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ফের দীর্ঘ এক বছরের ব্রেহ। তবে সব নিয়ম ও ভক্তদের আবেগ মেনে বৃহস্পতিবার বিকেলে গঙ্গায় সম্পন্ন হলো নৈহাটির বিশ্ববিখ্যাত ‘বড়মা’-র প্রতিমা বিসর্জন। মায়ের এই বিদায়লগ্নে গঙ্গার ঘাটে উপচে পড়েছিল অগণিত ভক্তের ঢল। শুধু গঙ্গার পাড়েই নয়, মাকে শেষবারের মতো চোখের দেখা দেখতে নৌকা নিয়েও নদীর বুকে ভিড় জ জমিয়েছিলেন বহু মানুষ।

প্রথা ও ঐতিহ্য মেনেই প্রতি বছরের মতো এবারও সব প্রতিমার আগে সবার প্রথমে বড়মার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ দিন দুপুর গড়াতেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপ থেকে ট্রলিতে করে বড়মার প্রতিমা গঙ্গার ঘাটের উদ্দেশে নিয়ে আসা হয়। অরবিন্দ রোড ধরে চলা এই শোভাযাত্রার দুই ধারে দাঁড়িয়ে অসংখ্য পুণ্যার্থী হাত জোড় করে মাকে শেষ প্রণাম জানান। নিরাপত্তা সুনিশ্চিত করতে এ দিন সকাল থেকেই নৈহাটি-চুঁচুড়া ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকা মুড়ে ফেলা হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায়। জলপথে স্পিডবোট টহল দেওয়ার পাশাপাশি আকাশপথে ড্রোনের মাধ্যমে লাগাতার নজরদারি চালায় প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের তৎপরতায় সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে সম্পন্ন হয় বড়মার এই ঐতিহাসিক নিরঞ্জন। মায়ের বিসর্জনের পরেই এলাকার বাকি প্রতিমাগুলি বিসর্জনের নিয়ম মেনে জলে নামানো হয়।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *