চেক-ইন করেই বিছানায় ঘুমোচ্ছেন? হোটেলের ঘরের প্রথম ৫ মিনিটেই ঘটতে পারে বিপদ, জেনে নিন বিমানসেবিকার এই আজব টোটকা

ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। কিন্তু নতুন কোনো জায়গায় গিয়ে হোটেলের কামরায় পা রাখার পর প্রথম কয়েক মিনিটের অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপদের ঝুঁকি। বিলাসবহুল রিসর্ট বা পাঁচতারা হোটেলে নিরাপত্তা আঁটসাঁট থাকলেও, পকেট বাঁচাতে বাজেট হোটেল বা সাধারণ হোমস্টেতে থাকলে ঝুঁকি আরও বেশি থাকে। আর ঠিক এই কারণেই হোটেল বা রাস্তাঘাটে চলাফেরার সময় সবসময় চোখকান খোলা রাখা জরুরি। সম্প্রতি হোটেল নিরাপত্তা নিয়ে একটি অত্যন্ত সহজ অথচ দারুণ কার্যকরী টোটকা শেয়ার করেছেন এক ডাচ বিমানসংস্থার অভিজ্ঞ বিমানসেবিকা এস্থার স্টুরস।

ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের পরামর্শ অনুযায়ী, হোটেলের ঘরে ঢুকেই নিচু হয়ে খাটের তলা হাতড়ে দেখার কোনো প্রয়োজন নেই। এর জন্য রয়েছে এক দারুণ ও ঝটপট কৌশল— যাকে বলা হচ্ছে ‘ভাইরাল জলের বোতল ট্রিক’।

কীভাবে কাজ করে এই জলের বোতল ট্রিক?

ঘরে ঢুকেই আপনার জলের বোতলটি নিয়ে খাটের এক প্রান্ত থেকে নিচের দিকে গড়িয়ে দিন।

  • নিরাপদ সংকেত: যদি বোতলটি সহজে গড়িয়ে খাটের অন্য প্রান্ত দিয়ে সোজা বেরিয়ে আসে, তবে নিশ্চিন্ত থাকুন। এর মানে খাটের নিচে কেউ নেই।

  • সতর্কবার্তা: কিন্তু বোতলটি যদি মাঝপথে কোথাও আটকে যায়, তবে তৎক্ষণাৎ সতর্ক হন। এর অর্থ খাটের নিচে কেউ লুকিয়ে থাকতে পারে কিংবা কোনো সন্দেহজনক ব্যাগ বা জিনিস রাখা আছে।

অবশ্য অনেক সময় হোটেল কর্তৃপক্ষ বাড়তি চাদর, অতিরিক্ত বালিশ বা পুরনো লাগেজ রাখার কারণেও বোতল আটকে যেতে পারে। তাই বোতল আটকে গেলে নিজে ঝুঁকে দেখতে না গিয়ে সঙ্গে সঙ্গে রিসেপশনে ফোন করে হোটেল স্টাফদের ডেকে বিষয়টি যাচাই করতে বলুন।

হোটেলে ঢুকেই যে ৩টি সেফটি চেক অবশ্যই করবেন:

১. আলমারি ও বাথরুম চেক: ঘরে ঢুকেই তাড়াহুড়ো না করে চারপাশ ভালো করে দেখে নিন। খাটের তলার পাশাপাশি আলমারির ভিতর, পর্দার পিছনটা এবং স্নানঘরে একবার চোখ বুলিয়ে নিন। আগের কোনো বোর্ডারের ফেলে যাওয়া জিনিস বা সন্দেহজনক কিছু আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। ২. দরজা ও জানলা পরীক্ষা: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরের মূল দরজার ছিটকিনি ও ডাবল লক ঠিকমতো কাজ করছে কি না দেখে নিন। বারান্দা বা জানালার লক ভেতর থেকে সঠিকভাবে আটকানো যাচ্ছে কি না তা সঙ্গে সঙ্গে পরীক্ষা করুন। কারণ অনেক সময় বারান্দা বা জানালা দিয়েই চুরির ঘটনা ঘটে। ৩. নিরাপত্তামূলক ব্যবস্থা: একা কোথাও ভ্রমণ করলে রাতে ঘুমানোর সময় দরজার সামনে চেয়ার বা ভারী লাগেজ ঠেস দিয়ে রাখতে পারেন। এছাড়া দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ (Do Not Disturb) বোর্ড ঝুলিয়ে রাখলে অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশ এড়ানো সম্ভব।

একা ভ্রমণ করুন কিংবা সপরিবারে—নতুন কোনো হোটেলের ঘরে পা রেখে প্রথম কয়েক মিনিটে এই ছোট ও সাধারণ নজরদারিটুকু সেরে নিলে অহেতুক দুশ্চিন্তা এড়ানো যায় এবং ছুটি কাটে পুরোপুরি নিরাপদ ও নিশ্চিন্তে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *