পাকিস্তান হুশিয়ার!” কুলগ্রাম কাণ্ডের পরই ফুসে উঠল রাষ্ট্রীয় বজরং দল, তুমুল বিক্ষোভে উত্তপ্ত পরিবেশ

জম্মু ও কাশ্মীরের কুলগামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ (CRPF) নাকায় অতর্কিত জঙ্গি হামলার ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। এই কাপুরুষোচিত সন্ত্রাসী হানায় তিন জন জওয়ান গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পরই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জওয়ানদের ওপর এই নক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং পাকিস্তানের প্রত্যক্ষ মদতের বিরুদ্ধে রাস্তায় নেমে জোরালো বিক্ষোভে ফেটে পড়েছে ‘রাষ্ট্রীয় বজরং দল’।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কুলগ্রামের ওই নিরাপত্তা চৌকিতে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই রক্তক্ষয়ী ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে কড়া হুঙ্কার দিয়ে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন রাষ্ট্রীয় বজরং দলের সদস্য ও সমর্থকরা। এ দিন বিক্ষোভরত কর্মীরা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অবিলম্বে এই ধরনের নাশকতার দাঁতভাঙা জবাব দেওয়ার দাবি জানান। উপত্যকায় শান্তি বিঘ্নিত করার এই চক্রান্তের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীও আরও বেশি সতর্কতামূলক পদক্ষেপে এগোচ্ছে।