ভারতে বড়সড় বিনিয়োগের প্রস্তুতি! কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে স্কোডা ফোকড-এর হাই-ভোল্টেজ বৈঠকে কোন বড় মোড়?

ভারতে গাড়ি রফতানি বহুগুণ বাড়ানো, বৈদ্যুতিক গাড়ি বা ইভি (EV) উৎপাদনে গতি আনা এবং দেশের দেশীয় উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসল স্কোডা অটো ভক্সওয়াগেন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (SAVWIPL)-এর প্রতিনিধি দল। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও CEO পীযূষ অরোরা-সহ শীর্ষ আধিকারিকদের এই বৈঠকে অটোমোবাইল শিল্পে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে কী কী বিষয়ে জোর দেওয়া হল?

বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক অটোমোবাইল ভ্যালু চেনে ভারতের অংশগ্রহণ আরও দৃঢ় করা এবং দেশের গাড়ি শিল্পের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। আলোচনার প্রধান বিষয়গুলি ছিল—

  • রফতানি বৃদ্ধি: আন্তর্জাতিক বাজারে ভারত থেকে গাড়ি রফতানির পরিসর আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

  • ইভি উৎপাদন ও লোকালাইজেশন: দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে তৈরি যন্ত্রাংশের (Locally Made Parts) ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, তেমনই নির্মাতাদের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

বিশ্ব বাজারে ভারতকে গাড়ি উৎপাদন ও রফতানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার যে লক্ষ্যমাত্রা কেন্দ্র নিয়েছে, এই বৈঠক সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে বলেই মনে করা হচ্ছে।

দেশজুড়ে বাড়ছ স্কোডার নেটওয়ার্ক

উৎপাদন পরিকাঠামো মজবুত করার পাশাপাশি ভারতে নিজেদের ব্যবসা ও পরিষেবার পরিধিও দ্রুত বিস্তার করছে স্কোডা অটো ইন্ডিয়া (Skoda Auto India)। সম্প্রতি দেশের ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৯৩টি শহরে সংস্থার গ্রাহক পরিষেবা নেটওয়ার্ক ৩৫০টি টাচপয়েন্টের মাইলফলক পার করেছে। গত ৩০ অক্টোবর মণিপুরের ইম্ফলে নতুন আউটলেট চালুর মাধ্যমে এসএভিআইপিএল (SAVWIPL) গ্রুপের প্রথম ব্র্যান্ড হিসেবে মণিপুরে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করল স্কোডা।

তথ্য অনুযায়ী, ২০২১ সালে সংস্থার টাচপয়েন্টের সংখ্যা যেখানে ছিল ১৯১টি, তা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ৩২৫টিতে এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যে তা ৩৫০ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশজুড়ে স্কোডার ২৭০টি বিক্রয়কেন্দ্র, ২০৩টি আফটার সেলস সার্ভিস সেন্টার এবং ৭৯ জন ডিলার পার্টনার রয়েছে। ভবিষ্যতে গ্রাহকদের আরও দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে এই জায়ান্ট অটোমোবাইল সংস্থা যে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *