দিল্লিকেও ছাড়িয়ে গেল! দীপাবলির পরের দিনই বিশ্বের অন্যতম দূষিত নরককুণ্ডে পরিণত হলো উত্তরপ্রদেশের এই শহর!

দীপাবলি উদযাপনের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের লোনি শহরকে ঘিরে নেমে এল চরম পরিবেশগত বিপর্যয়। উৎসবের রাতে যত্রতত্র বাজি পোড়ানোর ফলস্বরূপ দিল্লির ঠিক পাশেই অবস্থিত এই জনবহুল অঞ্চলটি এক ধাক্কায় দেশের অন্যতম দূষিত ও বিপজ্জনক এলাকাগুলির একটি হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিরাপদ মাত্রাকে বহু আগেই পেছনে ফেলে দিয়েছে লোনির বিষাক্ত বাতাস।

নিরাপদ মাত্রার চেয়ে ২২ গুণ বেশি PM2.5, তালিকায় শীর্ষে লোনি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বার্ষিক নিরাপদ মাত্রা অনুযায়ী প্রতি ঘনমিটারে PM2.5-এর পরিমাণ ৫ মাইক্রোগ্রাম থাকার কথা। কিন্তু গত ১২ মাসে লোনিতে এই সূক্ষ্ম ধূলিকণার গড় ঘনত্ব রেকর্ড করা হয়েছে ১১২.৫ মাইক্রোগ্রাম— যা নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ২২ গুণেরও বেশি!

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’ (IQAir)-এর বার্ষিক তালিকা অনুযায়ী, পৃথিবীর অন্যতম দূষিত ২০টি স্থানের মধ্যে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে এই শহর। চিকিৎসকদের মতে, বাতাসে ভাসমান এই বিষাক্ত ধূলিকণার মাত্রা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের ফুসফুসের ক্যানসার ও মারাত্মক হৃদরোগের ঝুঁকি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে।

লোনির বাতাস বিষাক্ত হয়ে ওঠার ১০টি মূল কারণ

বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান ও অনিয়ন্ত্রিত পরিকাঠামোর কারণে লোনি আজ এক শ্বাসরুদ্ধকর গ্যাসচেম্বারে পরিণত হয়েছে। এর প্রধান কারণগুলি হলো:

১. শিল্পাঞ্চল ও ধাত গলানোর ভাট্টি: শহরের চারপাশে থাকা কারখানা এবং আবাসিক এলাকার ভেতরে চলা ক্ষুদ্র শিল্প ও ধাত গলানোর ভাটি থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক ধোঁয়া। ২. ভাঙাচোরা রাস্তা ও ধুলো: অত্যন্ত অনুন্নত পরিকাঠামোর জেরে রাস্তাঘাট ধুলোয় ভরা, যা শীতের শুরতেই বাতাসের সঙ্গে মিশে দূষণ দ্বিগুণ করছে। ৩. অবরত নির্মাণকাজ: দিল্লি, গাজিয়াবাদ ও বাগপতের সংযোগস্থলে কম দামে জমি পাওয়ায় বছরভর বাড়িঘর ও পরিকাঠামো নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ চলে। ৪. ভারী যানবাহনের দীর্ঘ সারি: ইস্টার্ন এক্সপ্রেসওয়ে এবং দিল্লি-দেরাদুন হাইওয়ে কাছাকাছি থাকায় দিনরাত শত শত ভারী ট্রাক ও গণপরিবহন চলাচলের বিষাক্ত ধোঁয়া বাতাসকে ভারী করে তুলছে। ৫. খোলা জায়গায় বর্জ্য পোড়ানো: পর্যাপ্ত বর্জ্য অপসারণ ব্যবস্থার অভাবে সাধারণ মানুষ ও কারখানাগুলি খোলা জায়গায় প্লাস্টিক ও শিল্প বর্জ্য পুড়িয়ে বিষাক্ত ধোঁয়া তৈরি করছে। ৬. ইটভাটার দাপট: পার্শ্ববর্তী বাগপত ও লোনির নিকটবর্তী অঞ্চলে শত শত ঐতিহ্যবাহী ইটভাটার ধোঁয়া ও মাটি কাটার ধুলো পরিবেশকে বিষাক্ত করছে। ৭. খড় পোড়ানোর প্রভাব: শীতের দোরগোড়ায় পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকায় খেত খড় পোড়ানোর ধোঁয়া এসে জমা হচ্ছে লোনিতে। ৮. যমুনা নদী ও ভৌগোলিক অবস্থান: যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় শীতকালে লোনির ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যায়, যার ফলে বাতাসে আর্দ্রতার কারণে দূষিত কণাগুলি আটকে থাকে। ৯. মারাত্মক রাসায়নিক বিক্রিয়া: বাতাসে থাকা সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস PM2.5-এর সঙ্গে মিশে আরও একটি তৃতীয় স্তরীয় বিষাক্ত রাসায়নিক তৈরি করছে। ১০. দিল্লি-এনসিআরের সামগ্রিক দূষণ: দিল্লি এবং সংলগ্ন এলাকার যানবাহনের বিশাল ধোঁয়া সরাসরি লোনির বাতাসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

দিল্লি ও আশেপাশের এলাকায় পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকালেই দিল্লির বায়ুর গুণমান সূচক (AQI) লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩-তে। তবে বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’-এর রিপোর্ট অনুযায়ী, শাহদারা ও দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনির মতো সংলগ্ন এলাকাগুলিতে একিউআই (AQI)-র মাত্রা ইতিমধ্যে ১,০০০-এর ঘরও অতিক্রম করে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও সাধারণ মানুষের জনজীবন এই দূষণের জেরে বর্তমানে বিপর্যস্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *